Brahmanbaria-2 আসনে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ফলে প্রায় ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। উল্লেখ্য, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী।
এই অভাবনীয় জয়ের পর থেকেই বিভিন্ন মহলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নবনির্বাচিত এই জনপ্রতিনিধি। রাজনৈতিক অঙ্গন ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষও তাকে অভিনন্দন জানিয়েছেন।
বিশেষভাবে আলোচনায় এসেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস-এর শুভেচ্ছাবার্তা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি নিজের ফেসবুক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করে সংক্ষিপ্ত ক্যাপশনে লেখেন, ‘অভিনন্দন’।
Leave a Reply