২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণমানুষের নায়ক মান্না, যার আসল নাম ছিল আসলাম তালুকদার। আজ তার ১৮ তম মৃত্যুবার্ষিকীতে পরিবার, ভক্ত ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছেন।
১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করা মান্না ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আয়োজিত নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র ছিল ‘তওবা’।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন এবং অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—
‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘ধর’, ‘শান্ত কেন মাস্তান’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’ প্রভৃতি।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি এক অনন্য নাম। তার শক্তিশালী সংলাপ, ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া চরিত্র এবং গণমানুষের প্রতিনিধি হিসেবে পর্দায় উপস্থিতি তাকে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন এনে দিয়েছে। মৃত্যুর এত বছর পরও তিনি সমানভাবে স্মরণীয় ও শ্রদ্ধেয়।
Leave a Reply