রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১১
Baking News
রমজানের আগে শারীরিক প্রস্তুতি নিন এখনই: ক্লান্তি ও মাথাব্যথা এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ ঢাকার ২০ আসনে বিএনপি ১৩টিতে, জামায়াত-নেতৃত্বাধীন ঐক্য ৭টিতে জয়ী নিরঙ্কুশ বিজয় গণতন্ত্রের বিজয়’ — বিএনপির আনন্দোল্লাস সরকার গঠনের পথে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী শফিকুর রহমান নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট পেপার মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল ময়মনসিংহে সমাবেশ চুক্তিভিত্তিক নিয়োগ চান না কর্মকর্তারা এ বছর অবসরে যাচ্ছেন ১৬ সচিব, আগামী বছর ২৫ অফিস গুছিয়ে নিচ্ছেন ইসিরা চলে যাবেন ১৪ ফেব্রুয়ারি, নতুন ইসি নিয়ে জল্পনা ৫নং লক্ষিপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কে এম ফজলুল হক এর নির্বাচনী ইশতেহার ঘোষনা মিকু বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় নড়াইল জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন সরকারের সমালোচকরা জনগণের দুঃখ দুর্দশা থেকে নিরাপদ দূরত্বে থাকে: ওবায়দুল কাদের লকডাউনে কঠোরতা অব্যাহত বাড়তে পারে আরও সাত দিন শাস্তি জরিমানা সবকিছুর পরও রাস্তায় গাড়ি ও মানুষ বেড়েছে বিস্ফোরণে মুহূর্তেই সব লণ্ডভণ্ড মিলেছে গ্যাসের উপস্থিতি, হাসপাতালে আহাজারি, মর্গে মাতম ১৪টি ভবন ও তিনটি বাস ক্ষতিগ্রস্ত, তিন তদন্ত কমিটি হৃদরোগে প্রতিবছর মারা যায় ২ লাখ ৭৭ হাজার আজই বসবে ৩৩তম স্প্যান আবহাওয়া ঠিক থাকলে নুর গংদের দ্বারা শুরু হওয়া ধ’র্ষণ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে : ছাত্রলীগ সভাপতি জয় বাংলাদেশে সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ধর্ষণের শাস্তি ‘মৃত্যুদণ্ড’ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ ছাত্রলীগ নেতার! নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন; প্রধান আসামি গ্রেফতার
Headline :
আবারও বিস্ফোরণে কাঁপল দুবাই, দোহা ও মানামা: মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা সৌদি আরবে আবারও ড্রোন হামলা, ইরানের দিকে অভিযোগের আঙুল উত্তর ইসরায়েলের বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর বগুড়ায় নির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানে ছাত্রীদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮ তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, হামলার আশঙ্কায় সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলার দাবি ইরানের যতদিন প্রয়োজন, ইরানে বোমা হামলা চলবে: ট্রাম্পের ঘোষণা খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে কে? খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টিভি ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা ২০২৬ আজ শুরু প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৪৭ হিজরিতে ফিতরার হার ঘোষণা: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পিলখানা ট্র্যাজেডি: নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: আজ জাতীয় শহীদ সেনা দিবস অল্প বয়সেই বাড়ছে যে কারণে স্ট্রোকের ঝুঁকি প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণপ্রিন্ট করুন প্রিন্ট করুন দৈনিকসিলেট ডেস্ক স্ট্রোক মানেই কেবল বৃদ্ধ বয়সের রোগ—এই ধারণা এখন অতীত। চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ৫০ বছরের কম বয়সী যুবক-যুবতীদের মধ্যে স্ট্রোকের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। মূলত আধুনিক জীবনযাত্রার অনিয়ম এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনই এই মরণব্যাধির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তরুণদের মধ্যে স্ট্রোক বাড়ার প্রধান কারণগুলো হলো- চিকিৎসকদের মতে, তরুণ প্রজন্মের জীবনযাত্রায় আসা বেশ কিছু নেতিবাচক পরিবর্তন এই বিপদের মূল কারণ। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও স্থূলতা : অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ (Hypertension) এবং ডায়াবেটিস এখন তরুণদের মধ্যে অতি সাধারণ সমস্যা। তথ্যমতে, ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের একটি বড় অংশ উচ্চ রক্তচাপের শিকার, যা স্ট্রোকের প্রধান অনুঘটক। ভুল খাদ্যাভ্যাস ও শারীরিক অলসতা : ফাস্ট ফুড ও প্রসেসড খাবারের প্রতি অতিরিক্ত ঝোঁক এবং কায়িক পরিশ্রম বা ব্যায়ামের অভাব হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। ধূমপান ও মাদকাসক্তি : ধূমপানের পাশাপাশি অতিরিক্ত মদ্যপান এবং বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবহার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে রক্ত জমাট বাঁধতে (Blood Clot) সহায়তা করে। মানসিক চাপ ও দুশ্চিন্তা : পেশাগত বা ব্যক্তিগত জীবনের তীব্র মানসিক চাপ, উদ্বেগ (Anxiety) এবং বিষণ্ণতা পরোক্ষভাবে স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।শারীরিক জটিলতা : গর্ভাবস্থাকালীন বা প্রসব-পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতা এবং জন্মগত হার্টের ত্রুটিও অনেকের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। উন্নত রোগ নির্ণয় পদ্ধতি : বর্তমানে এমআরআই (MRI)-এর মতো উন্নত প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন অনেক ক্ষুদ্র স্ট্রোকও (Silent Stroke) ধরা পড়ছে, যা আগে অজানাই থেকে যেত। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন এই মরণঝুঁকি কমিয়ে দিতে পারে। ১. সুষম আহার : খাদ্যতালিকায় পর্যাপ্ত সবুজ শাকসবজি ও ফলমূল রাখুন। অতিরিক্ত লবণ, চিনি এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। ২. নিয়মিত ব্যায়াম : শরীর সচল রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা শরীরচর্চা করুন। ৩. মানসিক স্বাস্থ্যের যত্ন : স্ট্রেস কমাতে যোগব্যায়াম বা ধ্যানের (Meditation) সাহায্য নিন। দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ৪. নেশা বর্জন : ধূমপান এবং মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এটি রক্তনালীর সুস্বাস্থ্য নিশ্চিত করে। ৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা : রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আছে কি না, তা জানতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকদের সতর্কবার্তা শরীরের যে কোনো একপাশ অবশ হওয়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা তীব্র মাথাব্যথার মতো লক্ষণ দেখা দিলে মুহূর্ত দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। সকাল ৯টার মধ্যে অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা: আইন ও বিচার বিভাগের নতুন অফিস আদেশ কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ, দুইজনের অবস্থা আশঙ্কাজনক রোজা শেষে স্বস্তি পেতে ইফতারে রাখুন ৫ মৌসুমি ফল
রিপোর্টারের নাম
  • Update Time : ফেব্রুয়ারি, ১৮, ২০২২, ৮:১৬ পূর্বাহ্ণ
  • 156 Time View

নিজস্ব প্রতিবেদক:চলতি বছর সরকারের চারজন সিনিয়র সচিবসহ মোট ১৬ জন সচিব নিয়মিত চাকরি শেষে অবসরে যাবেন। পাশাপাশি বর্তমান মন্ত্রিপরিষদ সচিবসহ চুক্তিতে থাকা আরও পাঁচজন সচিবের চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরই। ফলে প্রশাসনের শীর্ষপদ মন্ত্রিপরিষদ সচিবসহ ২১ মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষপদ খালি হচ্ছে। এসব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে ইতোমধ্যে দেনদরবার শুরু হয়েছে বলে খবর চাউর আছে।এদের মধ্যে কমবেশি পাঁচ থেকে ছয়জন চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে শীর্ষপদে বর্তমানে ১০ জন কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত। এসব পদে নতুন করে আর চুক্তিভিত্তিক নিয়োগ চান না প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা। তাদের মতে, একটি সচিবের পদে চুক্তিভিত্তিক নিয়োগ হলে অন্তত তিন থেকে পাঁচজন কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হন।ফলে প্রশাসনের চেইন অব কমান্ড বিঘিœত হয় এবং হতাশার সৃষ্টি হয়। এতে প্রশাসনিক কাজকর্মে স্থবিরতা নেমে আসে। তবে এ বিষয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।
জানা গেছে, এ মুহূর্তে প্রশাসনে সচিব পদে কর্মরত ৭৭ জন কর্মকর্তা।

তাদের মধ্যে বিসিএস ১৯৮২ স্পেশাল ব্যাচের একজন, ১৯৮৪ ব্যাচের ছয়জন, ১৯৮৫ ব্যাচের ছয়জন, ১৯৮৬ ব্যাচের ১৬ জন, বিসিএস নবম ব্যাচের ১২ জন, দশম ব্যাচের ২৪ জন এবং একাদশ ব্যাচের ১৪ জন কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ ১০ জনই চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত। চলতি বছরের মতো আগামী বছর (২০২৩) নিয়মিত চাকরি শেষে অবসরে যাবেন আরও ২৫ সচিব। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ আরও দুই সচিবের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। চলতি বছর চুক্তিতে থাকা সচিবদের মধ্যে আগামী মার্চে মেয়াদ শেষ হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব এম ওয়াহিদুল ইসলাম খানের।আগামী জুনে মেয়াদ শেষ হবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম নজরুল ইসলাম ও খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের। আগামী সেপ্টেম্বরে গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার এবং ডিসেম্বরে বিসিএস ১৯৮২ স্পেশাল ব্যাচের কর্মকর্তা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ শেষ হবে।
নিয়মিত সচিবদের মধ্যে আগামী ৯ এপ্রিল পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, ১৯ মে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এম আফজাল হোসেন এবং ২২ মে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ অবসরে যাবেন। আগামী ১৪ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, ২৬ জুলাই পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ৫ আগস্ট এনএসডিএর (জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ) নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, ২৯ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত মো. ফজলুল বারী এবং ৩০ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী অবসরে যাচ্ছেন। পাশাপাশি আগামী ৩০ অক্টোবর অবসরে যাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এবং ১৩ নভেম্বর ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার। এ ছাড়া আগামী ৩১ ডিসেম্বর পাঁচজন সচিব অবসরে যাবেন। তারা হলেন পরিকল্পনা কমিশনের সদস্য মো. মামুন আল রশিদ, বিপিএটিসির রেক্টর রামেন্দ্রনাথ বিশ্বাস, ডাক ও টেলিযোগাযোগ সচিব এম খলিলুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের সচিব এম সাইদুল ইসলাম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এম মোকাম্মেল হোসেন।সূত্র আরও জানায়, এসব পদ খালি হওয়ার আগেই কোনো কোনো সচিব চুক্তিভিত্তিক নিয়োগ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। চুক্তিপ্রত্যাশী অনেকে এখনই সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের দফতরে হাজিরা দেওয়া শুরু করেছেন। তবে প্রশাসনের বড় একটি অংশই এই চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করছে। এই পক্ষের কর্মকর্তারা নিজেরাই সচিব হওয়ার দৌড়ে আছেন। দশম ব্যাচের কর্মকর্তাদের পর ইতিমধ্যে একাদশ ব্যাচের ১৪ জন কর্মকর্তা সচিব হয়েছেন। সামনের দিনগুলোতে হয়তো এই ব্যাচসহ দশম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে সচিব নিয়োগ দেওয়া হবে। আগামী ২৬ সেপ্টেম্বর বিসিএস ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব হওয়ার দুই বছর পূর্ণ হবে। ফলে চলতি বছরের শেষ দিকেই সচিব পদে নিয়োগ পেতে দৌড়ঝাঁপ শুরু করবে ত্রয়োদশ ব্যাচ। আগে প্রশাসনে অতিরিক্ত সচিব পদে এক বছর কাজ করার পর ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়ার রেওয়াজ ছিল। এখন তা পরিবর্তন করে অতিরিক্ত সচিব পদে দুই বছর অতিক্রম করার পর সরাসরি সচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে প্রায় অভিন্ন ভাষায় একাধিক অতিরিক্ত সচিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যারা সচিব পদে দীর্ঘদিন রয়েছেন তাদেরই আবার চুক্তিভিত্তিক নিয়োগ দিলে আমরা কবে সচিব হব? সব অতিরিক্ত সচিব সচিব হবেন না যেমন সত্য, তেমনি এটাও সত্য একটি চুক্তিভিত্তিক নিয়োগের কারণে কয়েকজন অতিরিক্ত সচিব বঞ্চিত হন। কারণ চুক্তিতে একজনকে দুই বছরের জন্য দিলে এ সময়ে কতজন অতিরিক্ত সচিবের চাকরির মেয়াদ শেষ হয় তা-ও নীতিনির্ধারকদের ভাবতে হবে। কয়েক বছর ধরে প্রশাসনের গুরুত্বপূর্ণ দফতরগুলোতে নিয়মিত কর্মকর্তারা কাজ করার সুযোগই পাচ্ছেন না। যারাই বড় পদে গেছেন তারাই নিজেদের আখের গুছিয়ে চুক্তি বাগিয়ে নিয়েছেন। যোগ্য কর্মকর্তারা নন, গুটিকয়েক বড় কর্মকর্তার ঘনিষ্ঠরাই এখন সচিব হওয়ার স্বপ্ন দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category