নড়াইল প্রতিনিধি স্বপন কুমার দাস : নড়াইলের কৃতি সন্তান, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আশিকুর রহমান মিকু বাংলাদেশ
ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় সদর উপজেলা জাতীয় পার্টির সভায় তাকে অভিনন্দন জানানো হয়েছে।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শহরের চৌরাস্তার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ। মোহাম্মদ সাইদুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শিকদার হাদিউজ্জামান হাদি,যুগ্ন-আহবায়ক লিয়াকত হোসেন হেকমত, জেলা শ্রমিক পার্টির সভাপতি তালুকদার জাহাঙ্গীর হোসেন, তাহাজ্জত হোসেন সিকদার, সিরাজুল ইসলাম,জেলা জাতীয় ছাত্রসমাজের
সদস্য সচিব শাহরিয়ার পারভেজ ইমন প্রমূখ।সভাটি সঞ্চালনা করেন বদরুজ্জামান বদর।সভায় জাপার নেতৃবৃন্দ আশিকুর রহমান মিকুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply