ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে খবর আল–জাজিরার।
গতকাল শনিবার এ হামলা চালানো হয়। হামলার সময় বিদ্যালয়টিতে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ঘটনার পর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।
‘বর্বরোচিত কাজ’—ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ ঘটনাকে ‘বর্বরোচিত কাজ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি আগ্রাসীদের দ্বারা সংঘটিত অসংখ্য অপরাধের ধারাবাহিকতায় আরেকটি কালো অধ্যায়।
বিদ্যালয়টি ইরানের বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত, যা হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানা গেছে। তবে স্কুলে সরাসরি হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
সারাদেশে নিহত ২০১: রেড ক্রিসেন্ট
ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, চলমান হামলায় সারাদেশে মোট ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।
আন্তর্জাতিক মানবিক সংস্থা International Federation of Red Cross and Red Crescent Societies–এর কর্মকর্তারা জেনেভা থেকে জানিয়েছেন, ঘটনার পরপরই সেখানে জরুরি সাড়া-দাতা দল পাঠানো হয়েছে।
পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।




Yasean
Leave a Reply