প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ‘Ekushey Padak-২০২৬’ প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন-এ সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কার তুলে দেন তিনি।
অভিনয়: ফরিদা আক্তার ববিতা
চারুকলা: প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার
স্থাপত্য: মেরিনা তাবাসসুম
সংগীত: আইয়ুব বাচ্চু (মরণোত্তর)
নৃত্য: অর্থি আহমেদ
পালাগান: ইসলাম উদ্দিন পালাকার
সাংবাদিকতা: শফিক রেহমান
শিক্ষা: প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার
ভাস্কর্য: তেজস হালদার জস
এ ছাড়া সংগীত ক্ষেত্রে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রবর্তিত ‘Ekushey Padak’ বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মাননা। পদকপ্রাপ্তদের প্রত্যেককে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিদেশি আমন্ত্রিত অতিথি, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply