ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেশে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর প্রচার করা হয়। কান্নাবিজড়িত কণ্ঠে এক ঘোষণায় উপস্থাপক জানান, দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর। ওই বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভী-এর রাজতন্ত্র উৎখাত করা হয় এবং দেশটিতে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ইরান দুজন ‘সুপ্রিম লিডার’ বা সর্বোচ্চ নেতা পেয়েছে। শিয়া ধর্মাবলম্বীদের কাছে ‘আয়াতুল্লাহ’ উপাধির অর্থ হলো জ্যেষ্ঠ ধর্মীয় নেতা।
সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের দায়িত্ব পালন করে আসছিলেন।
খবর: BBC ও CNN।
Leave a Reply