নিজস্ব প্রতিবেদক:নড়াইল লোহাগড়া উপজেলার ৫নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যন পদপ্রার্থী কে এম ফজলুল হক ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। নির্বাচনী ইশতেহারে তিনি বলেন লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে আমি লক্ষীপাশা বাসীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জনগণের চাপের মুখে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। অত্র এলাকার পরিবর্তনের একটি নীরব বিপ্লব চলছে। জনগণের ভালোবাসায় আমার শক্তি। আপনাদের ভালোবাসায় গড়তে চাই সুন্দর ও পরিচ্ছন্ন আগামীর লক্ষীপাশা ইউনিয়ন। গরিব দুঃখী অসহায় নিপীড়িত এবং লক্ষীপাশা এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এর জন্য ঘোড়া মার্কায় প্রার্থী হয়েছি। করোনাকালে বৈশ্বিক মহামারীতে সারাদেশের মতো লক্ষীপাশা ইউনিয়নেও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষকে সরকারের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করে কিছুটা হলেও লক্ষীপাশাবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে নিম্নে বর্ণিত বিষয়গুলো কে সর্বপ্রথম বাস্তবায়ন করার চেষ্টা করব।
১। আল্লাহর রহমতে আমি লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে পরিষদ পরিচালনা করিব ইনশাআল্লাহ।
২। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেম্বার এলাকার সুশীল সমাজ মসজিদের ইমাম এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অত্র এলাকার শান্তিশৃঙ্খলা সন্ত্রাস-দুর্নীতি চাঁদাবাজি ও মাদক মুক্ত সমাজ গঠনে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।
৩। যুব সমাজের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র শিল্প কলকারখানা সহ উৎপাদন মুখি কৃষি খামার ব্যাবস্থা গড়ে তোলা ও বিপনন ব্যাবস্থা গ্রহন করব ইনশাআল্লাহ।
৪। প্রযুক্তিগত উৎকর্ষ তৈরিতে নাগরিকদের জন্য একটি আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও নারীদের কর্মসংস্থানের জন্য বিশেষ বৃত্তিমূলক প্রশিক্ষনের ব্যাবস্থা গ্রহন করব ইনশাআল্লাহ।
৫। ইউনিয়ন বাসির সর্বসম্মতিক্রমে ইউনিয়নের নতুন নামকরণ, ইউনিয়নের মধ্যে বর্তীস্থানে ইউনিয়নের নিজস্ব ভবন ও ভুমি অফিস নির্মাণ করব ইনশাআল্লাহ।
৬। ইউনিয়নে একটি পাবলিক লাইব্রেরী ও ইউনিয়নের প্রতিটি বাজারে পাবলিক টয়লেট স্থাপন এবং প্রতিটি বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক বাতির ব্যাবস্থা করা।
৭। ইউনিয়নের ফসলি জমির জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন করব ইনশাআল্লাহ।
৮। ইউনিয়নের সকল ব্যবসায়ী দের কে নিয়ে ব্যবসায় সংগঠন করে ব্যবসায়ীদের কল্যানে কাজ করব ইনশাল্লাহ। ৯। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ব্যক্তিগত তহবিল থেকে উপবৃত্তি চালু করা হবে।ইনশাল্লাহ
১০। জনসংখ্যা আনুপাতিক হারে ওয়ার্ডে ওয়ার্ডে মেম্বারদের কে নিয়ে সকল সরকারি বরাদ্দ গঠন করা হবে।ইনশাল্লাহ । অগ্রাধিকার ভিত্তিতে রাস্তার উন্নয়ন এবং কৃষি কাজে উদ্বুদ্ধ করা হবে।ইনশাল্লাহ
১১। যুবসমাজকে মাদকের অবখয় হতে মুক্ত করার জন্য খেলাধুলার আয়োজন করা হবে।ইনশাল্লাহ
১২। লক্ষীপাশা ইউনিয়নকে তিনটি ব্লকে বিভক্ত করে প্রতিটি ব্লকে গ্রাম আদালত স্থাপন করা হবে এবং সাবেক চেয়ারম্যান মেম্বার ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে।ইনশাল্লাহ
১৩। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিটি গ্রামে গ্রামে সুশীল সমাজকে নিয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। ১৪।সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য হিন্দু মুসলিম ঐক্য কমিটি গঠন করা হবে।ইনশাল্লাহ
১৫। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে শিক্ষক শিক্ষিত সমাজ কে সাথে নিয়ে কাজ করা হবে।ইনশাল্লাহ
১৬। আমি বিজয়ী হলে আপনাদের সকলের সহযোগিতায় লক্ষীপাশা ইউনিয়ন কে একটি আদর্শ মডেল ইউনিয়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
Leave a Reply