প্রতিনিধি, নড়াইল
নড়াইলে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ মন্ডল পিন্টুর পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা ভদ্রবিলা ইউনিয়নের ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে এসব খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।

করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ভদ্রবিলা ইউনিয়নের ২শত ৫০ জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে চাল, ডাউল,তেল, চিনি , সেমাই এবং মাস্ক বিতরণ করা হয়।
ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ মন্ডলের পক্ষে তার ছোট ভাই প্রনব মন্ডল ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ খায়রুল ফকির,¯’ানীয় ইউপি সদস্য আবুল কালাম, বিদ্যালয়ের শিক্ষক নিমাই চন্দ্র রায়, কচি শরীফ, জলির মন্ডল, নিবাস তরফদার, অনেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
Leave a Reply