দোয়া ও মোনাজাতের নির্দেশ সারা দেশে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পথে বিএনপি
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভূমিধস জয়ের প্রাক্কালে সারা দেশে দোয়া ও মোনাজাতের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নেতাকর্মীদের সংযত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে কোনো ধরনের বিজয় মিছিল বা উচ্ছৃঙ্খল কর্মসূচি না করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
তারেক রহমান বার্তায় বলেন, “এ বিজয় জনগণের। আল্লাহর কাছে শুকরিয়া আদায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় আমরা দোয়া করবো। সবাই শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করবেন।”
বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দলীয় কার্যালয়গুলোতেও সীমিত পরিসরে প্রার্থনার আয়োজন করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য বিজয়ের মুহূর্তে সংযম প্রদর্শনের এই আহ্বান রাজনৈতিক পরিপক্বতার ইঙ্গিত বহন করে।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে দেশবাসী।
Leave a Reply