নড়াইল প্রতিনিধি স্বপন কুমার দাস: নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী প্রশেন বিশ্বাস গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।গণসংযোগকালে স্থানীয় তৃনমূলের ভোটাররা বলেন, এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে তারা এবার বিপুল ভোটে প্রশেন বিশ্বাসকে জয়ের মালা পরাতে চান।
সোমবার হিজলডাঙ্গা গ্রামের ৬নং ওয়ার্ডের ভোটারদের সঙ্গে গনসংযোগকালে মেম্বর প্রার্থী প্রশেন বিশ্বাস বলেন, মানুষের যে কোন সমস্যায় তাদের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা করবো। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিরন্ধীভাতাসহ গরীব অসহায় মানুষের খেদমত করতে চাই। হিজলডাঙ্গা গ্রামের পূর্ব-দক্ষিণপাড়ার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জলাবদ্ধতার নিরসনসহ উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করবো।
Leave a Reply