বাকলিয়া থানার স্বপ্নীল আবাসিক হোটেলে গভীর রাতে অভিযান; ৮ নারী ও ২ পুরুষ আটক, মামলা ও আইনি প্রক্রিয়া চলমান
খবরের বিস্তারিত: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলের ৪র্থ তলার একাধিক কক্ষে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত গভীর রাতে বাকলিয়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, হোটেলের ৪র্থ তলার বিভিন্ন কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ধরনের অভিযান নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধে পুলিশের নিয়মিত তৎপরতার অংশ বলে জানিয়েছে থানা পুলিশ।
Leave a Reply