মৌলিক অধিকারগুলোই কি মানবাধিকার নাকি মানবাধিকারের অংশ মৌলিক অধিকার? দুটো কি একই বিষয়? একটা কি অপরটির পরিপূরক নাকি প্রতিটিই স্বতন্ত্র? প্রশ্নগুলো অনেক সময়েই ধন্দে ফেলে। জানি আবার ঠিক জানি না এমন ইতস্তত পরিস্থিতিতে পড়তে হয় অনেককেই। তাই বিষয়টি সবার কাছে খোলাসা থাকাটা খুব জরুরি বলে মনে করছেন মানবাধিকারকর্মীরা।
মৌলিক অধিকার বলতে আমরা সে সব অধিকারকে বুঝি যা কোনও দেশের সংবিধান স্বীকৃত এবং যা বাস্তবায়নের ব্যাপারে সাংবিধানিক নিশ্চয়তাও দেওয়া হয়। মানবাধিকার কর্মীরা বলছেন, মৌলিক অধিকারগুলো সবই মানবাধিকার, তবে পার্থক্য আছে। বিশেষ কারণেই রাষ্ট্র মৌলিক অধিকারকে মানবাধিকারভুক্ত হিসেবে ঘোষণা দিতে চায় না। এদিকে আইন বিশ্লেষকরা বলছেন,মানবাধিকারগুলো আইনগতভাবে প্রয়োগ বাধ্যতামূলক নয়। মৌলিক অধিকার আদালতের মাধ্যমে প্রয়োগ করতে পারবেন। সংবিধানে কিছু মৌলিক অধিকার নির্দিষ্ট আছে।বাংলাদেশে কোনও আইন যদি মৌলিক অধিকার পরিপন্থী হয় তাহলে তা বাতিল হবে।
Leave a Reply