নয়াদিল্লীতে ইন্ডিয়ান ব্রাইডাল ফ্যাশন উইকের তৃতীয় দিনে নতুন আঙ্গিকের পোশাক নিয়ে অংশ নিয়েছেন ভারতের কয়েকজন ফ্যাশন ডিজাইনার। আর তাদের ডিজাইন করা জমকালো ব্রাইডাল পোশাক পরে কনের সাজে র্যাম্পে হেঁটে মঞ্চ মাতান দৃষ্টি মোহিনী সব মডেলরা।
একটু ব্যতিক্রমী পোশাক নিয়ে প্রদর্শনীতে এসেছেন আরেক ভারতীয় ডিজাইনার জে জে ভালায়া। তার তৈরি পোশাক একইসাথে বহন করছে ভারত এবং রাশিয়ার সংস্কৃতি। এ ফ্যাশন শো’র সময় সেটেও আনা হয়েছে পরিবর্তন। পাতা ছাড়া গাছ পাশে রেখে তুষারপাতের মধ্য দিয়ে ভেলভেটের সালোয়ার, শাড়ি আর এমব্রয়ডারি করা জ্যাকেট পড়ে সেটে হাঁটেন মডেলরা।
Leave a Reply