সিলেটের ওসমানীনগরে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়ককের চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিলেট হাইওয়ে পুলিশের ওসি মায়নুল ইসলাম জানান।
নিহতরাহলেন- শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকার স্বপন কুমার তার স্ত্রী লাভলী রানী সরকার, তাদের ৮ ও ১০ বছরের দুই ছেলে ও প্রাইভেটকারের চালক। মরদেহগুলো উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা কারটির সাথে সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট কোম্পানির বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
Leave a Reply