পুরো পুঁজিবাজারকে একটি আইটি বেস প্লাটফর্মে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
একই সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, এখন থেকে কোম্পানিগুলোকে আর মাসে মাসে শেয়ারহোল্ডারদের অবস্থান বিএসইসিকে জানাতে হবে না। চার মাস বা ছয় মাস পর পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ সংক্রান্ত সামারি সংগ্রহ করা হবে।
এছাড়া এবারই প্রথম ভার্চুয়ালে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার কারণে এই এজিএম করতে কোনো ভুলত্রুটি হলে তার জন্য ছাড় দেয়া হবে। এবার কাউকে এজিএমের ভুলত্রুটির জন্য জরিমানা করা হবে না।
শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের সরকার চাচ্ছে পুঁজিবাজারকে একটি আইটি বেস প্লাটফর্মে নিয়ে যাওয়ার জন্য। আমি জয়েন করার পরেই সবকিছু খেয়াল করেছি। আমাদের এখানে অল্প এক্সপার্ট লোক আছে। আইটি রুমেও আমি খুব একটা সেটিসফাইড না।
তিনি বলেন, আমরা আমাদের টোটাল মার্কেটটাকে আইটি প্লাটফর্মে নিয়ে যাব। এটাই আমাদের প্ল্যান। এর জন্য আমরা এমন কোয়ালিটির লোক খুঁজছি, যাকে আমরা ভালো বেতন দিয়ে নিয়ে আসব। যার আন্তর্জাতিক কাজ করার অভিজ্ঞতা আছে এবং আমাদের পুরো মার্কেটটাকে এ ব্যাপারে সাহায্য করবে।
এ
Leave a Reply