কটকবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান; পিস্তল-বন্দুকসহ ধারালো অস্ত্র উদ্ধার, আরও থাকার আশঙ্কা
খবরের বিস্তারিত: কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে অভিযান শুরু হয়। র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর বেলা থেকে কটকবাজার গ্রামে অভিযান চালানো হয়। পুকুরটি সেঁচে ইতোমধ্যে উদ্ধার হয়েছে:
মেজর সাদমান আরও জানান, ধারণা করা হচ্ছে পুকুরে আরও অস্ত্র লুকানো থাকতে পারে। অভিযান এখনও চলমান রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য ও উদ্ধারকৃত অস্ত্রের সংখ্যা জানানো হবে।
এই অভিযানকে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে। র্যাবের এই তৎপরতা নির্বাচনপূর্ব নিরাপত্তা জোরদারের লক্ষ্যে চলমান বলে মনে করা হচ্ছে।
Leave a Reply