ছিলারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোতা তস্তারকে যৌথ অভিযানে আটক; ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার
খবরের বিস্তারিত: মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোতা তস্তারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি পূর্বে দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাতে মেজর মিরাজ ও ক্যাপ্টেন শাফিন সরোয়ারের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে এই গ্রেপ্তার বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “গ্রেপ্তারের পর তোতা তস্তারকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এই গ্রেপ্তারকে নির্বাচনপূর্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply