স্বপন কুমার দাস নড়াইল প্রতিনিধি : নড়াইলে জাঙ্ক ফুড,পথ খাবার ও খোলা খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়েনয়টায় আজমির ইন্টারন্যাশনাল কনসাল্টিং ফার্ম এর সহযোগিতায় সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় বক্তৃতা করেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোল্লা ফোরকান আলী। সেনেটারী পরিদর্শক মোহাম্মদ হাবিবুর হাবিবুর রহমান, আজমির ইন্টারন্যাশনালের এডভোকেসি অর্গানাইজার মোঃ সুমন হোসেন। লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন,স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত দেশব্যাপী পথ খাবার জাঙ্কফুড ও খোলা খাবারের বিক্রয় ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শীর্ষক সচেতনতা বিষয়ক প্রচার অভিযান অংশহিসেবে এডভোকেসি সভায় নার্সসহ-স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় অংশ গ্রহণকারীদের মাঝে বিসিসি ম্যাটেরিয়ালস বিতরণ করা হয়। এছাড়া জাঙ্কফুড, স্ট্রিটফুড ও ওপেন স্পেস ফুড সংক্রান্ত বিভিন্ন উপকরণ ব্যবহার করে ব্যান্ডিং কৃত ভেহিকল এর মাধ্যমে জেলায় দিনব্যাপী প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
Leave a Reply