নড়াইল প্রতিনিধি : জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নড়াইল ও লোহাগড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ। লোহাগড়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার সৈয়দ মফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম ইমন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিকদার হাদিউজ্জামান হাদি।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো: ইমরান হোসেন,এলাহী মোল্যা,বীর মুক্তিযোদ্ধা সাফায়েত হোসেন,কাজী শহিদুল ইসলাম,মোস্তাফিজুর রহমান মুক্ত,আবু সাইদ মেম্বর, জাহাঙ্গীর হোসেন,জেলা ছাত্র সমাজের সদস্য সচিব শাহরিয়ার পারভেজ ইমন, জামাল হোসেন, মিলন মল্লিক, লাকী লস্কর, তাহাজ্জত হোসেন,ওদুদ সিকদার,আক্তার হোসেন,আবুল হাসান চঞ্চল।নড়াইলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিকদার হাদিউজ্জামান হাদি।
Leave a Reply