জেলা প্রতিনিধি, নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ট্রলারযোগে ভ্রমণ করতে গিয়ে নির্মানাধীন সেতুর পিলারের ধাক্কায় পানিতে ডুবে যাওয়া পুলিশ কনষ্টেবল আবু মুসা রেজওয়ানের (২৮) শিশুপুত্র আনাসের মৃতদেহ ৪দিন পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা ঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।জানাগেছে, এর আগে গত রবিবার কালনা ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে মঙ্গলহাটা এলাকা থেকে পুলিশ কনষ্টেবল আবু মুসা রেজওয়ানের (২৮) মৃতদেহটি উদ্ধার করা হয়। এর পর দীর্ঘ ৪ দিন পর আজ মঙ্গলবার উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা ঘাট এলাকায় একটি লাশ দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে লোহাগড়া পুলিশ ঐ এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশ সদস্য মুসা রেজওয়ানের শিশুপুত্রের মরদেহ ইতনা ঘাট এলঅকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
Leave a Reply