নড়াইল জেলা প্রতিনিধি :নড়াইল সদর উপজেলার বাহিরগামে তানিয়া বেগম নামে এক গৃহবধুর ওপর এসিড নিক্ষেপের অভিযো্গ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।জানাগেছে, এক বছর আগে বহির গা গ্রামের মৃত মোস্তফার ছেলে তার প্রতিবেশী তানিয়া বেগমের কাছ থেকে ধানের বিছালীর ব্যবসা করার জন্য পনের লক্ষ্য টাকা ধার নেই। তনিয়া বেগম তার পাওনা টাকা ফেরত চাহিলে জুয়েল বিভিন্ন সময় এসিড মেরে হত্যা করার হুমকি প্রদান করে আসছিল। হুমকির কারনে নিরাপত্তার অভাবে তানিয়া ১৩ আগষ্ট নড়াইল সদর থানায় একটি সাধারন ডাইরী করে এবং যশোর শংকর পাশায় তার স্বামী মাসুদ হাসানের বাড়ীতে চলে যায়। গ্রাম্য ভাবে মিমাংসার কথা বললে সোমবার তানিয়া তার পিতার বাড়ীতে আসে। গতকাল রাত ১০টার দিকে তানিয়া বাড়ির পাশে তার চাচার বাড়ি যাবার সময় অভিযুক্তরা তানিয়ার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। তানিয়ার পিঠসহ শরীরের বাম পাশ পুড়ে গেছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভিকটিমের ভাষ্যমতে অভিযুক্ত অহিদ মোল্যা ও বিপ্লব মোল্য নামে দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply