মধু সরকার নড়াইলঃ করোনা কালীন পরিস্থিতিতে নড়াইল জেলার সাংবাদিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার নড়াইল প্রেসক্লাবের সভা কক্ষে নড়াইল প্রেসক্লাব, নড়াইলের আয়োজনে প্রধান অতিথি নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জা এ চেক বিতরণ করেন।
জেলার মোট ২৭জন সাংবাদিককে প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট ২লক্ষ৭০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) ,নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীমুল ইসলামসহ নড়াইল প্রেসক্লাবের সদস্যগণও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply