রোস্ট বাংলাদেশের খাদ্য তালিকার অন্যতম জনপ্রিয় একটি আইটেম। বিয়ে বা যে কোন অনুষ্ঠানে এটি অপরিহার্য একটি আইটেম। আজ শিখে নিন ব্যাতিক্রম স্বাদের সুস্বাদু কষানো রোস্ট।
উপকরণ
১.ব্রয়লার/সোনালী মুরগীঃ ১ টি
২.টক দইঃ ৩-৪ চা চামচ
৩.মরিচ, জিরা, ধনিয়া গুড়াঃ ১/২ চা চামচ
৪.পেয়াজ বাটাঃ ৩-৪ চা চামচ
৫.বেরেস্তাঃ ১ কাপ
৬.টমেটো সসঃ ২-৩ চা-চামচ
৭.দুধঃ সামান্য
৮.তেজপাতা,দারুচিনি, জয়েত্রী, এলাচ আস্ত ১ টি
১০. চিনিঃ স্বাদ অনুযায়ী সামান্য
১১.রসুন,আদা বাটাঃ ১ চা চামচ
১২.তেলঃ পরিমাণ মত ( একটু বেশি দিলে ভাল হয়) ( স্টিলের চা চামচের পরিমাপে)
প্রনালী
১। মাংস ভাল করে কাটাচামচ দিয়ে কেচে ধুয়ে নিন।
২। সব মশলা একসাথে মিশিয়ে ১-২ ঘন্টা ঢেকে রাখুন।
৩। তেল গরম হলে মাঝারি আঁচে বেরেস্তা করে সেই তেলে মাখানো চিকেন ছেড়ে দিন।
৪। কিছুক্ষন কষিয়ে অল্প পরিমানে গরম পানি দিয়ে ঢেকে দিন।
Leave a Reply