টাইগারদের শ্রীলঙ্কা সফরের মাঝখানে বাধা শুধু করোনা। করোনা কাটিয়ে উঠলে শ্রীলঙ্কা সফর হবে এমনটাই কথা। তবে শ্রীলঙ্কার সফরের পাশাপাশি ভাবা হচ্ছিল আয়ারল্যান্ড সফরের কথাও। জানা গেছে, আইরিশ বোর্ড আগামী দুই-তিন মাসের ভেতরে স্থগিত হওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। বিসিবিও প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছিল।
কিন্তু সে চিন্তা থেকে সরে এসেছে বিসিবি এমনটাই জানা গেল।। আয়ারল্যান্ড সফরে না গিয়ে শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। আয়ারল্যান্ড বাদ দিয়ে শুধু শ্রীলঙ্কায় খেলতে যাওয়া কেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, মূলত ঠাণ্ডার কথা মাথায় রেখে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে আয়ারল্যান্ড না যাওয়ার সিদ্ধান্ত।
Leave a Reply