বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২০
Baking News
রমজানের আগে শারীরিক প্রস্তুতি নিন এখনই: ক্লান্তি ও মাথাব্যথা এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ ঢাকার ২০ আসনে বিএনপি ১৩টিতে, জামায়াত-নেতৃত্বাধীন ঐক্য ৭টিতে জয়ী নিরঙ্কুশ বিজয় গণতন্ত্রের বিজয়’ — বিএনপির আনন্দোল্লাস সরকার গঠনের পথে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী শফিকুর রহমান নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট পেপার মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল ময়মনসিংহে সমাবেশ চুক্তিভিত্তিক নিয়োগ চান না কর্মকর্তারা এ বছর অবসরে যাচ্ছেন ১৬ সচিব, আগামী বছর ২৫ অফিস গুছিয়ে নিচ্ছেন ইসিরা চলে যাবেন ১৪ ফেব্রুয়ারি, নতুন ইসি নিয়ে জল্পনা ৫নং লক্ষিপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কে এম ফজলুল হক এর নির্বাচনী ইশতেহার ঘোষনা মিকু বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় নড়াইল জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন সরকারের সমালোচকরা জনগণের দুঃখ দুর্দশা থেকে নিরাপদ দূরত্বে থাকে: ওবায়দুল কাদের লকডাউনে কঠোরতা অব্যাহত বাড়তে পারে আরও সাত দিন শাস্তি জরিমানা সবকিছুর পরও রাস্তায় গাড়ি ও মানুষ বেড়েছে বিস্ফোরণে মুহূর্তেই সব লণ্ডভণ্ড মিলেছে গ্যাসের উপস্থিতি, হাসপাতালে আহাজারি, মর্গে মাতম ১৪টি ভবন ও তিনটি বাস ক্ষতিগ্রস্ত, তিন তদন্ত কমিটি হৃদরোগে প্রতিবছর মারা যায় ২ লাখ ৭৭ হাজার আজই বসবে ৩৩তম স্প্যান আবহাওয়া ঠিক থাকলে নুর গংদের দ্বারা শুরু হওয়া ধ’র্ষণ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে : ছাত্রলীগ সভাপতি জয় বাংলাদেশে সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ধর্ষণের শাস্তি ‘মৃত্যুদণ্ড’ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ ছাত্রলীগ নেতার! নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন; প্রধান আসামি গ্রেফতার
Headline :
আবারও বিস্ফোরণে কাঁপল দুবাই, দোহা ও মানামা: মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা সৌদি আরবে আবারও ড্রোন হামলা, ইরানের দিকে অভিযোগের আঙুল উত্তর ইসরায়েলের বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর বগুড়ায় নির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানে ছাত্রীদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮ তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, হামলার আশঙ্কায় সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলার দাবি ইরানের যতদিন প্রয়োজন, ইরানে বোমা হামলা চলবে: ট্রাম্পের ঘোষণা খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে কে? খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টিভি ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা ২০২৬ আজ শুরু প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৪৭ হিজরিতে ফিতরার হার ঘোষণা: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পিলখানা ট্র্যাজেডি: নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: আজ জাতীয় শহীদ সেনা দিবস অল্প বয়সেই বাড়ছে যে কারণে স্ট্রোকের ঝুঁকি প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণপ্রিন্ট করুন প্রিন্ট করুন দৈনিকসিলেট ডেস্ক স্ট্রোক মানেই কেবল বৃদ্ধ বয়সের রোগ—এই ধারণা এখন অতীত। চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ৫০ বছরের কম বয়সী যুবক-যুবতীদের মধ্যে স্ট্রোকের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। মূলত আধুনিক জীবনযাত্রার অনিয়ম এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনই এই মরণব্যাধির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তরুণদের মধ্যে স্ট্রোক বাড়ার প্রধান কারণগুলো হলো- চিকিৎসকদের মতে, তরুণ প্রজন্মের জীবনযাত্রায় আসা বেশ কিছু নেতিবাচক পরিবর্তন এই বিপদের মূল কারণ। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও স্থূলতা : অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ (Hypertension) এবং ডায়াবেটিস এখন তরুণদের মধ্যে অতি সাধারণ সমস্যা। তথ্যমতে, ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের একটি বড় অংশ উচ্চ রক্তচাপের শিকার, যা স্ট্রোকের প্রধান অনুঘটক। ভুল খাদ্যাভ্যাস ও শারীরিক অলসতা : ফাস্ট ফুড ও প্রসেসড খাবারের প্রতি অতিরিক্ত ঝোঁক এবং কায়িক পরিশ্রম বা ব্যায়ামের অভাব হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। ধূমপান ও মাদকাসক্তি : ধূমপানের পাশাপাশি অতিরিক্ত মদ্যপান এবং বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবহার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে রক্ত জমাট বাঁধতে (Blood Clot) সহায়তা করে। মানসিক চাপ ও দুশ্চিন্তা : পেশাগত বা ব্যক্তিগত জীবনের তীব্র মানসিক চাপ, উদ্বেগ (Anxiety) এবং বিষণ্ণতা পরোক্ষভাবে স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।শারীরিক জটিলতা : গর্ভাবস্থাকালীন বা প্রসব-পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতা এবং জন্মগত হার্টের ত্রুটিও অনেকের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। উন্নত রোগ নির্ণয় পদ্ধতি : বর্তমানে এমআরআই (MRI)-এর মতো উন্নত প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন অনেক ক্ষুদ্র স্ট্রোকও (Silent Stroke) ধরা পড়ছে, যা আগে অজানাই থেকে যেত। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন এই মরণঝুঁকি কমিয়ে দিতে পারে। ১. সুষম আহার : খাদ্যতালিকায় পর্যাপ্ত সবুজ শাকসবজি ও ফলমূল রাখুন। অতিরিক্ত লবণ, চিনি এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। ২. নিয়মিত ব্যায়াম : শরীর সচল রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা শরীরচর্চা করুন। ৩. মানসিক স্বাস্থ্যের যত্ন : স্ট্রেস কমাতে যোগব্যায়াম বা ধ্যানের (Meditation) সাহায্য নিন। দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ৪. নেশা বর্জন : ধূমপান এবং মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এটি রক্তনালীর সুস্বাস্থ্য নিশ্চিত করে। ৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা : রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আছে কি না, তা জানতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকদের সতর্কবার্তা শরীরের যে কোনো একপাশ অবশ হওয়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা তীব্র মাথাব্যথার মতো লক্ষণ দেখা দিলে মুহূর্ত দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। সকাল ৯টার মধ্যে অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা: আইন ও বিচার বিভাগের নতুন অফিস আদেশ কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ, দুইজনের অবস্থা আশঙ্কাজনক রোজা শেষে স্বস্তি পেতে ইফতারে রাখুন ৫ মৌসুমি ফল
রিপোর্টারের নাম
  • Update Time : জুলাই, ১৭, ২০২০, ৫:৫৩ পূর্বাহ্ণ
  • 243 Time View

মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতি মামলায় গ্রেফতার সাহেদের নাটকের যেন শেষ নেই। র‌্যাব অফিসে র‌্যাবের কর্মকর্তাদের হুঙ্কার দেওয়ার এক দিনের মাথায় এবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাহেদ কাঁদলেন। নিজেকে ‘করোনা রোগী’ বলে দাবি করে বললেন, ‘আমি নির্দোষ। পুলিশ ও র‌্যাব আমার সঙ্গে “অন্যায়” করেছে।’ বুধবার সকালে ‘সীমান্ত পেরিয়ে পালানোর সময়’ সাতক্ষীরা থেকে গ্রেফতার সাহেদকে গতকাল সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত হাজির করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার হাসপাতালের এমডি মাসুদ পারভেজকেও একইসঙ্গে আদালতে তোলে গোয়েন্দা পুলিশ। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ জসিম তা মঞ্জুর করেন। এ ছাড়া পাঁচ দিনের রিমান্ড শেষে এ মামলায় সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে ফের সাত দিনের রিমান্ড দিয়েছেন বিচারক। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ডের এ আদেশ দেন। আদালতে হাজির করার সময় তাদের নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়। সাংবাদিকদের এ সময় ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে শুনানিতে উপস্থিত আইনজীবীদের কাছ থেকে দুই পক্ষের যুক্তিতর্ক আর সাহেদের বক্তব্য জানা গেছে। এদিকে গোয়েন্দা দফতরে সাহেদকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ তার কাছ থেকে জালিয়াতির নেপথ্য গডফাদারদের নাম জানার চেষ্টা করছে। আদালতে গোয়েন্দা পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা জাল-জালিয়াতির মাধ্যমে করোনা টেস্টের ভুয়া রিপোর্ট তৈরি ও সরবরাহ করে আসছিলেন। এজন্য রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ নিজেকে সুধী ও ক্লিন ইমেজের ব্যক্তি বলে দাবি করলেও প্রকৃতপক্ষে তিনি একজন ধুরন্ধর, অর্থলিপ্সু ও পাষ- প্রকৃতির লোক। অর্থ হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে তার কাছে মানুষের জীবন-মৃত্যুর কোনো মূল্যই নেই। এ ক্ষেত্রে কোনো রোগী তাদের প্রতারণার কথা বুঝতে পেরে প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে হুমকি দিতেন। এ ছাড়া করোনা আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষার ফর্মে বিনামূল্যে পরীক্ষা করার কথা উল্লেখ থাকলেও সরলমতি প্রত্যেক রোগীর কাছ থেকে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা করে আদায় করে ৩ থেকে ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আসামিদের এ ধরনের অবৈধ কর্মকা-, প্রতারণা, ভুয়া, জাল-জালিয়াতি, অবহেলা ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতি ও প্রাণহানির মতো ঘটনাও ঘটে। তাই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিন করে রিমান্ড প্রয়োজন।

আদালতের পরিবেশ : গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে সাহেদ ও মাসুদকে সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রধান আসামি সাহেদের গায়ে ছিল নীল রঙের শার্ট। শরীরে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট। মাথায় হেলমেট। মুখে মাস্ক। কোমরে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা ছিল। পায়ে ছিল স্যান্ডেল। শুনানির একপর্যায়ে সাহেদ পানি খেতে চাইলে বিচারক পানি অন্য একজনকে আগে পান করিয়ে পরীক্ষার পর সাহেদের হাতে বোতল দিতে বলেন। আদালতের একজন কর্মচারী তখন নিজে পরীক্ষা করে বোতল সাহেদের হাতে দেন। পরে সাহেদ আদালতকে বলেন, ‘স্যার! আমি একটু কথা বলতে চাই।’ বিচারক তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে সাহেদ বলেন, ‘আমার দুটি হাসপাতালসহ একটি হোস্টেল গভর্নমেন্টকে দিই। এরই মধ্যে যে জিনিসটা হয় স্যার, সেটি হলো আমাদের লাইসেন্স এক বছরের জন্য নবায়ন করা হয়নি। ওনারা লাইসেন্স নবায়নের জন্য আমাদের কাছ থেকে সোনালী ব্যাংকের ট্রেজারিতে টাকা জমা নেয়। টাকা জমা নিয়ে লাইসেন্স নবায়ন করা হয়েছে স্যার। আমি দেড় মাস ধরে নিজেও করোনায় আক্রান্ত ছিলাম। আমার বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। যখন কেউ করোনার চিকিৎসা দিতে এগিয়ে আসেনি, তখন বেসরকারি হাসপাতালের মধ্যে আমরাই প্রথম এগিয়ে এসেছি। বাংলাদেশে যখন কোনো হাসপাতাল করোনা চিকিৎসা দিচ্ছিল না তখন রিজেন্ট হাসপাতাল চিকিৎসা দিয়েছে। কিন্তু আকস্মিকভাবে এ রিপোর্টগুলো সামনে আসে। শুধু তাই না, আমাদের হেড অফিসকে সিলগালা করে দেওয়া হয়েছে। হেড অফিসের তো কোনো অন্যায় নাই। আমাদের একটি ল ফার্ম ছিল সেটিও সিলগালা করে দেওয়া হয়েছে। আমাদের সব প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।’ এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাহেদকে প্রশ্ন করেন, ‘আপনি কি আইনজীবী যে ল ফার্ম দিয়েছেন?’ আইনজীবীরা বিচারককে বলেন, ‘দেখেন স্যার, এখানেও প্রতারণা করেছেন এই আসামি।’
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু রিমান্ড আবেদেনের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘এই সাহেদ বিদেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তার কারণে ইতালি থেকে বাংলাদেশি শ্রমিক, প্রবাসী কর্মীদের ফেরত আসতে হয়েছে। তিনি পরীক্ষা না করেই ভুয়া করোনা সার্টিফিকেট দিয়েছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তারা একটা চক্র। এ চক্রের আরও লোকজনের নাম-ঠিকানা জানার জন্য আরও তথ্য উদ্ধারের জন্য জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডে দেওয়া হোক।’ এ ছাড়া অতিরিক্ত পিপি কে এম সাজ্জাদুল হক শিহাব বলেন, ‘৬ হাজারের বেশি ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট আসামিরা দিয়েছিলেন। প্রতিটি সার্টিফিকেটের জন্য ৪-৫ হাজার টাকা আদায় করতেন তারা। তারা বড় রকমের ধড়িবাজ, প্রতারক। এই আসামি প্রতারণার গুরু। জাতীয় প্রতারক। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা জরুরি।’ মামলাসূত্রে জানা গেছে, করোনা সংক্রমিত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে চুক্তি করেন। তবে করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ ওঠে রিজেন্টের বিরুদ্ধে। এ ছাড়া করোনা সংক্রমিত রোগীদের কাছ থেকে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। এসব অভিযোগ পাওয়ার পর র‌্যাব রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার প্রমাণ পেয়ে র‌্যাব রিজেন্টের সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করে। পরে সাহেদ পলাতক ছিলেন। বুধবার ভোরে সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category