শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪০
Baking News
রমজানের আগে শারীরিক প্রস্তুতি নিন এখনই: ক্লান্তি ও মাথাব্যথা এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ ঢাকার ২০ আসনে বিএনপি ১৩টিতে, জামায়াত-নেতৃত্বাধীন ঐক্য ৭টিতে জয়ী নিরঙ্কুশ বিজয় গণতন্ত্রের বিজয়’ — বিএনপির আনন্দোল্লাস সরকার গঠনের পথে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী শফিকুর রহমান নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট পেপার মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল ময়মনসিংহে সমাবেশ চুক্তিভিত্তিক নিয়োগ চান না কর্মকর্তারা এ বছর অবসরে যাচ্ছেন ১৬ সচিব, আগামী বছর ২৫ অফিস গুছিয়ে নিচ্ছেন ইসিরা চলে যাবেন ১৪ ফেব্রুয়ারি, নতুন ইসি নিয়ে জল্পনা ৫নং লক্ষিপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কে এম ফজলুল হক এর নির্বাচনী ইশতেহার ঘোষনা মিকু বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় নড়াইল জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন সরকারের সমালোচকরা জনগণের দুঃখ দুর্দশা থেকে নিরাপদ দূরত্বে থাকে: ওবায়দুল কাদের লকডাউনে কঠোরতা অব্যাহত বাড়তে পারে আরও সাত দিন শাস্তি জরিমানা সবকিছুর পরও রাস্তায় গাড়ি ও মানুষ বেড়েছে বিস্ফোরণে মুহূর্তেই সব লণ্ডভণ্ড মিলেছে গ্যাসের উপস্থিতি, হাসপাতালে আহাজারি, মর্গে মাতম ১৪টি ভবন ও তিনটি বাস ক্ষতিগ্রস্ত, তিন তদন্ত কমিটি হৃদরোগে প্রতিবছর মারা যায় ২ লাখ ৭৭ হাজার আজই বসবে ৩৩তম স্প্যান আবহাওয়া ঠিক থাকলে নুর গংদের দ্বারা শুরু হওয়া ধ’র্ষণ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে : ছাত্রলীগ সভাপতি জয় বাংলাদেশে সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ধর্ষণের শাস্তি ‘মৃত্যুদণ্ড’ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ ছাত্রলীগ নেতার! নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন; প্রধান আসামি গ্রেফতার
Headline :
আবারও বিস্ফোরণে কাঁপল দুবাই, দোহা ও মানামা: মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা সৌদি আরবে আবারও ড্রোন হামলা, ইরানের দিকে অভিযোগের আঙুল উত্তর ইসরায়েলের বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর বগুড়ায় নির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানে ছাত্রীদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮ তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, হামলার আশঙ্কায় সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলার দাবি ইরানের যতদিন প্রয়োজন, ইরানে বোমা হামলা চলবে: ট্রাম্পের ঘোষণা খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে কে? খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টিভি ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা ২০২৬ আজ শুরু প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৪৭ হিজরিতে ফিতরার হার ঘোষণা: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পিলখানা ট্র্যাজেডি: নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: আজ জাতীয় শহীদ সেনা দিবস অল্প বয়সেই বাড়ছে যে কারণে স্ট্রোকের ঝুঁকি প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণপ্রিন্ট করুন প্রিন্ট করুন দৈনিকসিলেট ডেস্ক স্ট্রোক মানেই কেবল বৃদ্ধ বয়সের রোগ—এই ধারণা এখন অতীত। চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ৫০ বছরের কম বয়সী যুবক-যুবতীদের মধ্যে স্ট্রোকের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। মূলত আধুনিক জীবনযাত্রার অনিয়ম এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনই এই মরণব্যাধির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তরুণদের মধ্যে স্ট্রোক বাড়ার প্রধান কারণগুলো হলো- চিকিৎসকদের মতে, তরুণ প্রজন্মের জীবনযাত্রায় আসা বেশ কিছু নেতিবাচক পরিবর্তন এই বিপদের মূল কারণ। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও স্থূলতা : অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ (Hypertension) এবং ডায়াবেটিস এখন তরুণদের মধ্যে অতি সাধারণ সমস্যা। তথ্যমতে, ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের একটি বড় অংশ উচ্চ রক্তচাপের শিকার, যা স্ট্রোকের প্রধান অনুঘটক। ভুল খাদ্যাভ্যাস ও শারীরিক অলসতা : ফাস্ট ফুড ও প্রসেসড খাবারের প্রতি অতিরিক্ত ঝোঁক এবং কায়িক পরিশ্রম বা ব্যায়ামের অভাব হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। ধূমপান ও মাদকাসক্তি : ধূমপানের পাশাপাশি অতিরিক্ত মদ্যপান এবং বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবহার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে রক্ত জমাট বাঁধতে (Blood Clot) সহায়তা করে। মানসিক চাপ ও দুশ্চিন্তা : পেশাগত বা ব্যক্তিগত জীবনের তীব্র মানসিক চাপ, উদ্বেগ (Anxiety) এবং বিষণ্ণতা পরোক্ষভাবে স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।শারীরিক জটিলতা : গর্ভাবস্থাকালীন বা প্রসব-পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতা এবং জন্মগত হার্টের ত্রুটিও অনেকের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। উন্নত রোগ নির্ণয় পদ্ধতি : বর্তমানে এমআরআই (MRI)-এর মতো উন্নত প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন অনেক ক্ষুদ্র স্ট্রোকও (Silent Stroke) ধরা পড়ছে, যা আগে অজানাই থেকে যেত। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন এই মরণঝুঁকি কমিয়ে দিতে পারে। ১. সুষম আহার : খাদ্যতালিকায় পর্যাপ্ত সবুজ শাকসবজি ও ফলমূল রাখুন। অতিরিক্ত লবণ, চিনি এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। ২. নিয়মিত ব্যায়াম : শরীর সচল রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা শরীরচর্চা করুন। ৩. মানসিক স্বাস্থ্যের যত্ন : স্ট্রেস কমাতে যোগব্যায়াম বা ধ্যানের (Meditation) সাহায্য নিন। দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ৪. নেশা বর্জন : ধূমপান এবং মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এটি রক্তনালীর সুস্বাস্থ্য নিশ্চিত করে। ৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা : রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আছে কি না, তা জানতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকদের সতর্কবার্তা শরীরের যে কোনো একপাশ অবশ হওয়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা তীব্র মাথাব্যথার মতো লক্ষণ দেখা দিলে মুহূর্ত দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। সকাল ৯টার মধ্যে অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা: আইন ও বিচার বিভাগের নতুন অফিস আদেশ কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ, দুইজনের অবস্থা আশঙ্কাজনক রোজা শেষে স্বস্তি পেতে ইফতারে রাখুন ৫ মৌসুমি ফল
রিপোর্টারের নাম
  • Update Time : জুলাই, ১৬, ২০২০, ২:০১ অপরাহ্ণ
  • 277 Time View

র‌্যাব অফিসে বসে র‌্যাব কর্মকর্তাদেরই হুমকি দিলেন প্রতারক সাহেদ। তিনি বললেন, ‘আমার সঙ্গে আপনাদের আবারও দেখা হবে। হয়তো ছয় মাস পর দেখা হয়ে যেতে পারে। আপনাদের প্রমোশন পোস্টিং যাই হোক না কেন, আমি কিন্তু দেখা করব। কথাটা মনে রাখবেন।’ গ্রেফতারের পরও সাহেদের এমন দাম্ভিকতায় হতবাক র‌্যাব কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য দিয়ে বলেছে, ঢাকার র‌্যাব কার্যালয়ে প্রতারক সাহেদকে নিয়ে আসার পর কর্মকর্তারা তাকে জেরা করছিলেন। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে র‌্যাব কর্মকর্তাদের উদ্দেশে এমন ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন। করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে মহাজালিয়াতিসহ বিভিন্ন অপকর্মের হোতা রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গতকাল গ্রেফতার করা হয়। চুলে কালো রং লাগিয়ে, গোফ কেটে নিজেকে পাল্টে ফেলেন সাহেদ। বোরকা পরে একটি নৌকায় করে ইছামতী নদী দিয়ে পালাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাবের হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। এরপর সাহেদকে নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়িতে তার ব্যক্তিগত অফিসে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় এক লাখ ৪৬ হাজার জাল টাকা। এই জাল টাকায় তিনি ঋণ শোধ করতেন। বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চেকআপ শেষে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বিকাল ৩টার দিকে র‌্যাব সদর দফতরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, রিজেন্ট হাসপাতালে অভিযানের পর থেকে আমরা সাহেদকে খুঁজছিলাম। তাকে গ্রেফতারের জন্য দেশের বিভিন্ন এলাকায় গোয়েন্দা কার্যক্রম অব্যাহত ছিল। মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া থেকে রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাহেদকে তার পৈতৃক জেলা সাতক্ষীরার দেবহাটা থেকে গ্রেফতার করা হয়। সে দেবহাটা সীমান্ত দিয়ে নৌকায় করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল।

ফেরার সাহেদের কয়েকদিন : র‌্যাব সূত্র বলছে, রিজেন্ট হাসপাতালে অভিযানের রাতেই বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে আত্মগোপনে চলে যান সাহেদ। ৭ জুন দিবাগত রাতে তিনি তার ব্যক্তিগত গাড়িতে করে নরসিংদীর মাধবদীতে চলে যান। সেখানে তার এক অফিস স্টাফের বাসায় কিছু সময় অবস্থান করেন। গোসল এবং খাওয়া-দাওয়া সেরে তিনি বাসা থেকে বিদায় নেন। ৮ জুন সারা দিন তিনি নরসিংদীর বিভিন্ন এলাকায় অবস্থান করেন। সেখান থেকে তিনি ফোন করেন রিজেন্টের এমডি মাসুদকে। তার মাধ্যমে ডেকে নেন মাসুদের ভায়রা গিয়াসকে। ৮ জুন রাতে তিনি আবার ঢাকায় ফেরেন। ৯ জুন তিনি গিয়াসের গাড়িতে করে কক্সবাজারের মহেশখালীতে চলে যান। সেখানে তার কয়েকটি সাইক্লোন সেন্টার রয়েছে। ১১ জুন তিনি পুনরায় মহেশখালী থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করেন। মহাখালী পর্যন্ত ভাড়া করা গাড়িতে করে কুমিল্লা পর্যন্ত আসেন। কুমিল্লা থেকে প্রাণ-আরএফএলের ট্রাকে করে পোশাক পাল্টে ঢাকায় আসেন। সেখান থেকে একটি প্রাইভেটকারে মানিকগঞ্জ পর্যন্ত যান। পুনরায় গাড়ি পরিবর্তন করে সাতক্ষীরা চলে যান। ১২ জুন থেকে তিনি সাতক্ষীরায় তার অনেক স্বজনের বাড়িতে অবস্থান করেছেন। তবে কেউই তাকে বেশি সময় অবস্থান করতে দেননি। সাতক্ষীরায় অবস্থান করে ব্যক্তিগত উদ্যোগেই তিনি দেবহাটার সীমান্তবর্তী কোমরপুর গ্রামের বাচ্চু মাঝির সঙ্গে যোগাযোগ করেন। বাচ্চু মাঝিরই নৌকায় করে লবঙ্গবতী নদীর ইছামতী খাল দিয়ে ভারত সীমান্তে পার করে দেওয়ার কথা ছিল। সীমান্ত পার হওয়ার আগেই তিনি লবঙ্গবতী নদীতে ধরা পড়ে যান র‌্যাবের কাছে।

সাহেদ গত এক সপ্তাহে বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন বলে জানান র‌্যাব মহাপরিচালক। বিশাল দেহের সাহেদ কাঁচাপাকা চুল আর বড় গোঁফ নিয়ে বিভিন্ন টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে হাজির হলেও গ্রেফতারের সময় তার চেহারায় ভিন্নতা দেখা যায়। তবে গ্রেফতার এড়াতে তিনি তার চুলে কলপ দিয়েছিলেন। একই সঙ্গে সীমান্ত পাড়ি দিতে সাহেদ বোরকা পরেছিলেন। তবে নিরাপত্তার স্বার্থে তিনি সঙ্গে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি রেখেছিলেন বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব প্রধান চৌধুরী মামুন বলেন, জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, ঢাকাসহ কক্সবাজার, কুমিল্লা, সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করেছিলেন। বিভিন্নভাবে যানবাহন ব্যবহার করেছেন। কখনো হেঁটে, কখনো ট্রাকে, কখনোবা ব্যক্তিগত গাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে গেছেন।

পলাতক অবস্থায় সাহেদ কোনো প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে ছিলেন কি না- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে র‌্যাবের মহাপরিচালক বলেন, তাকে কেবল গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে কথা বললে আরও বিস্তারিত জানা যাবে। সাহেদ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে তা প্রতারণার কাজে ব্যবহার করতেন। তিনি কখনো নিজেকে অবসরপ্রাপ্ত বা কখনো চাকরিরত সেনা কর্মকর্তা, কখনো মিডিয়া ব্যক্তিত্ব, কখনো উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিতেন বলে জানতে পারি। তিনি নিজেকে ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে প্রচার করার চেষ্টা করলেও প্রকৃত অর্থে তিনি একজন ধুরন্ধর লোক। দুর্নীতিসহ ক্ষমতাসীন দলের নেতা পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে নানা কাজ হাসিল করে নেওয়া মোহাম্মদ সাহেদ। এ সম্পর্কিত কোনো তথ্য পেয়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, তিনি (সাহেদ) অনেক কিছু বলেছেন, তবে তদন্তের স্বার্থে তা বলা যাবে না। তবে রিজেন্ট হাসপাতাল থেকে কভিড-১৯ এর প্রায় ১০ হাজার নমুনা পরীক্ষা করে ছয় হাজারের মতো ভুয়া রিপোর্ট দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন। এ ছাড়া সাহেদ একদিকে রোগীর কাছ থেকে টাকা নিয়েছেন, অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টাকা চেয়ে বিল জমা দিয়েছেন। এ ছাড়াও সাহেদের বিরুদ্ধে আরও প্রতারণার খোঁজ বেরিয়ে আসছে এখন। রিকশাচালক, বালু ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসার নামে প্রতারণা ছাড়াও এমএলএম ব্যবসার নামে কোটি কোটি হাতিয়ে নেওয়ার খবরও মিলছে। সাহেদের বিরুদ্ধে কতগুলো মামলা পেয়েছেন? জবাবে চৌধুরী মামুন সুনির্দিষ্ট করে বলতে পারেননি। তবে তিনি বলেন, ৫০টির অধিক মামলা আছে, এরকম শোনা গেছে। আমরা যাচাই করে দেখছি। মামলার তদন্তভার র‌্যাবের কাছে রাখতে কোনো বিব্রতবোধ করছেন কি না? এমন প্রশ্নের জবাবে র‌্যাব প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা বিব্রতবোধ করলে প্রতারণার অভিযোগে সাহেদ করিমকে গ্রেফতার করে আনতাম না। এতেই বোঝা যায় যে বিব্রতবোধ করার কোনো প্রশ্নই আসে না। এই মামলার তদন্তভার গ্রহণের জন্য যে প্রক্রিয়া আছে সেটি মেনেই আমরা কার্যক্রম গ্রহণ করব।

র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম বলেন, গ্রেফতার এড়াতে সাহেদ চুলে কলপ করিয়েছিলেন এবং গোঁফও ছেঁটেছিলেন। বোরকা পরিহিত অবস্থায় নৌকায় করে পাশের দেশে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। চেহারা পরিবর্তন করার জন্য তিনি তার চুলও কালো করে ফেলেছিলেন।

প্রসঙ্গত, গত ৬ জুলাই সকালে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে করোনার নমুনা সংগ্রহ করে তা টেস্ট না করে ফলাফল প্রদান, হাসপাতালের লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগ পায় এলিট ফোর্সটি। এর এক দিন পর হাসপাতালটির উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেওয়া হয়। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন রিজেন্ট চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category