সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঘাষফুল মাল্ডিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এল এন উজ্জল । গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সাহারা খাতুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।এক শোক বার্তায় ঘাষফুল মাল্ডিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এল এন উজ্জল বলেন, সাহারা খাতুনের মৃত্যুতে দেশ একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদকে হারালো। এই ক্ষতি পূরণীয় নয়। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, প্রার্থনা করছি যাতে এ শোক সবাই কাটিয়ে উঠতে পারে। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন কে স্বরন করে বলেন আপার ইতিহাস গুলো মুক্তিযুদ্ধের আমি শেষ করতে পারলাম না অনেকদিন যাবৎ আপনার সাথে যোগাযোগ বন্ধ ছিল কত দূরে চলে যাবেন ভাবতে পারিনি আসলে কে কখন কিভাবে চলে যাবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাই হয়তো আমার একটু ভুলের কারণে শেষ করতে পারেনি আপনার বলে যাওয়া অনেক কথা শেষ হলো না মুক্তিযুদ্ধের ইতিহাসের গল্পের শেষ পাতা অনেক স্বপ্ন স্বপ্নই থেকে যায় পূরণ হওয়ার আগেই মৃত্যু হয় আমার গল্পের মৃত্যু হয়ে গেল আজ থেকে।
Leave a Reply