সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩
Baking News
রমজানের আগে শারীরিক প্রস্তুতি নিন এখনই: ক্লান্তি ও মাথাব্যথা এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ ঢাকার ২০ আসনে বিএনপি ১৩টিতে, জামায়াত-নেতৃত্বাধীন ঐক্য ৭টিতে জয়ী নিরঙ্কুশ বিজয় গণতন্ত্রের বিজয়’ — বিএনপির আনন্দোল্লাস সরকার গঠনের পথে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী শফিকুর রহমান নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট পেপার মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল ময়মনসিংহে সমাবেশ চুক্তিভিত্তিক নিয়োগ চান না কর্মকর্তারা এ বছর অবসরে যাচ্ছেন ১৬ সচিব, আগামী বছর ২৫ অফিস গুছিয়ে নিচ্ছেন ইসিরা চলে যাবেন ১৪ ফেব্রুয়ারি, নতুন ইসি নিয়ে জল্পনা ৫নং লক্ষিপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কে এম ফজলুল হক এর নির্বাচনী ইশতেহার ঘোষনা মিকু বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় নড়াইল জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন সরকারের সমালোচকরা জনগণের দুঃখ দুর্দশা থেকে নিরাপদ দূরত্বে থাকে: ওবায়দুল কাদের লকডাউনে কঠোরতা অব্যাহত বাড়তে পারে আরও সাত দিন শাস্তি জরিমানা সবকিছুর পরও রাস্তায় গাড়ি ও মানুষ বেড়েছে বিস্ফোরণে মুহূর্তেই সব লণ্ডভণ্ড মিলেছে গ্যাসের উপস্থিতি, হাসপাতালে আহাজারি, মর্গে মাতম ১৪টি ভবন ও তিনটি বাস ক্ষতিগ্রস্ত, তিন তদন্ত কমিটি হৃদরোগে প্রতিবছর মারা যায় ২ লাখ ৭৭ হাজার আজই বসবে ৩৩তম স্প্যান আবহাওয়া ঠিক থাকলে নুর গংদের দ্বারা শুরু হওয়া ধ’র্ষণ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে : ছাত্রলীগ সভাপতি জয় বাংলাদেশে সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ধর্ষণের শাস্তি ‘মৃত্যুদণ্ড’ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ ছাত্রলীগ নেতার! নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন; প্রধান আসামি গ্রেফতার
Headline :
আবারও বিস্ফোরণে কাঁপল দুবাই, দোহা ও মানামা: মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা সৌদি আরবে আবারও ড্রোন হামলা, ইরানের দিকে অভিযোগের আঙুল উত্তর ইসরায়েলের বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর বগুড়ায় নির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানে ছাত্রীদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮ তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, হামলার আশঙ্কায় সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলার দাবি ইরানের যতদিন প্রয়োজন, ইরানে বোমা হামলা চলবে: ট্রাম্পের ঘোষণা খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে কে? খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টিভি ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা ২০২৬ আজ শুরু প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৪৭ হিজরিতে ফিতরার হার ঘোষণা: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পিলখানা ট্র্যাজেডি: নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: আজ জাতীয় শহীদ সেনা দিবস অল্প বয়সেই বাড়ছে যে কারণে স্ট্রোকের ঝুঁকি প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণপ্রিন্ট করুন প্রিন্ট করুন দৈনিকসিলেট ডেস্ক স্ট্রোক মানেই কেবল বৃদ্ধ বয়সের রোগ—এই ধারণা এখন অতীত। চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ৫০ বছরের কম বয়সী যুবক-যুবতীদের মধ্যে স্ট্রোকের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। মূলত আধুনিক জীবনযাত্রার অনিয়ম এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনই এই মরণব্যাধির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তরুণদের মধ্যে স্ট্রোক বাড়ার প্রধান কারণগুলো হলো- চিকিৎসকদের মতে, তরুণ প্রজন্মের জীবনযাত্রায় আসা বেশ কিছু নেতিবাচক পরিবর্তন এই বিপদের মূল কারণ। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও স্থূলতা : অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ (Hypertension) এবং ডায়াবেটিস এখন তরুণদের মধ্যে অতি সাধারণ সমস্যা। তথ্যমতে, ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের একটি বড় অংশ উচ্চ রক্তচাপের শিকার, যা স্ট্রোকের প্রধান অনুঘটক। ভুল খাদ্যাভ্যাস ও শারীরিক অলসতা : ফাস্ট ফুড ও প্রসেসড খাবারের প্রতি অতিরিক্ত ঝোঁক এবং কায়িক পরিশ্রম বা ব্যায়ামের অভাব হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। ধূমপান ও মাদকাসক্তি : ধূমপানের পাশাপাশি অতিরিক্ত মদ্যপান এবং বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবহার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে রক্ত জমাট বাঁধতে (Blood Clot) সহায়তা করে। মানসিক চাপ ও দুশ্চিন্তা : পেশাগত বা ব্যক্তিগত জীবনের তীব্র মানসিক চাপ, উদ্বেগ (Anxiety) এবং বিষণ্ণতা পরোক্ষভাবে স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।শারীরিক জটিলতা : গর্ভাবস্থাকালীন বা প্রসব-পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতা এবং জন্মগত হার্টের ত্রুটিও অনেকের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। উন্নত রোগ নির্ণয় পদ্ধতি : বর্তমানে এমআরআই (MRI)-এর মতো উন্নত প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন অনেক ক্ষুদ্র স্ট্রোকও (Silent Stroke) ধরা পড়ছে, যা আগে অজানাই থেকে যেত। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন এই মরণঝুঁকি কমিয়ে দিতে পারে। ১. সুষম আহার : খাদ্যতালিকায় পর্যাপ্ত সবুজ শাকসবজি ও ফলমূল রাখুন। অতিরিক্ত লবণ, চিনি এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। ২. নিয়মিত ব্যায়াম : শরীর সচল রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা শরীরচর্চা করুন। ৩. মানসিক স্বাস্থ্যের যত্ন : স্ট্রেস কমাতে যোগব্যায়াম বা ধ্যানের (Meditation) সাহায্য নিন। দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ৪. নেশা বর্জন : ধূমপান এবং মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এটি রক্তনালীর সুস্বাস্থ্য নিশ্চিত করে। ৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা : রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আছে কি না, তা জানতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকদের সতর্কবার্তা শরীরের যে কোনো একপাশ অবশ হওয়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা তীব্র মাথাব্যথার মতো লক্ষণ দেখা দিলে মুহূর্ত দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। সকাল ৯টার মধ্যে অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা: আইন ও বিচার বিভাগের নতুন অফিস আদেশ কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ, দুইজনের অবস্থা আশঙ্কাজনক রোজা শেষে স্বস্তি পেতে ইফতারে রাখুন ৫ মৌসুমি ফল
রিপোর্টারের নাম
  • Update Time : জুলাই, ৮, ২০২০, ৬:২১ অপরাহ্ণ
  • 413 Time View

করোনাভাইরাস অতিমারির জেরে আজ, ৮ জুলাই, তাঁর ৪৮তম জন্মদিন পালন বন্ধ। বলে দিচ্ছেন, এটা উৎসবের সময় নয়। ক্রিকেটের প্রত্যাবর্তন দেখতে অবশ্য আজ এক ঘণ্টা আগে টিভির সামনে বসবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। আইপিএল কী হবে? টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গড়িমসি করছে কেন আইসিসি? সব প্রশ্নের সামনে অকপট ‘বার্থ ডে বয়’ সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রশ্ন: জন্মদিনের শুভেচ্ছা। বিশেষ দিন নিয়ে পরিকল্পনা কী?

সৌরভ গঙ্গোপাধ্যায়: কোনও পরিকল্পনা নেই। জন্মদিন পালন কিছু করছি না। নো বার্থডে সেলিব্রেশন। এটা উৎসব করার সময় নয়।

প্র: খেলার সময়ে এমন অনেক জন্মদিন গিয়েছে, যখন আপনি বাইরে। বাড়িতে কাটানো সম্ভব হয়নি। এখন বাড়িতে থেকেও পালন করা হচ্ছে না।
সৌরভ: কোনও দিনই খুব হইহুল্লোড় করে জন্মদিন পালন করিনি। বাড়িতে থাকলে ছোটাখাটো করে সারা হয়েছে। হয়তো কয়েক জন বন্ধুবান্ধব এসেছে, ব্যস। খুব একটা বার্থডে পার্টি-টার্টি কোনও দিনই করিনি। আর এ বারে তো আমরা সকলেই এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, অকল্পনীয়! বছরের শুরুতে কেউ ভাবতে পেরেছে, চার মাস ধরে এ ভাবে আটকে থাকতে হবে! আরও কত দিন এমন পরিস্থিতি চলবে, কেউ জানে না! যত ক্ষণ না প্রতিষেধক বেরোচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

প্র: ভারতীয় ক্রিকেটে খেলা শুরু করার কোনও ভাবনাচিন্তা চলছে?

সৌরভ: আমরা চেষ্টা করছি আইপিএল করার। তবে নানা বিষয়ের উপরে তা নির্ভর করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হয় কি না, দেখার। দু’টো বড় টুর্নামেন্ট এই কঠিন পরিস্থিতিতে, এত অল্প সময়ের মধ্যে জায়গা করানো কঠিন হবে। তার চেয়েও বড় কথা, করোনা নিয়ে পরিস্থিতি কী দাঁড়ায়, সেটা দেখতে হবে। এই মুহূর্তে সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মানুষের সুরক্ষা এবং নিরাপত্তা। তার সঙ্গে আপস করে কোনও কিছু করা হবে না। জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। খেলার অনেক সময় রয়েছে।

আরও পড়ুন: সতর্ক স্টোকস, নতুন নিয়মে তৈরি হোল্ডার

প্র: মেলবোর্নে নতুন করে লকডাউন শুরু হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ তাতে আরওই অনিশ্চিত।

সৌরভ: টুর্নামেন্ট করার পরিকল্পনা থাকলে মেলবোর্নকে ছাড়াই করতে পারে আইসিসি। বিশ্বকাপ হবে কি না, তা পুরোপুরি আইসিসির সিদ্ধান্ত।

প্র: আইসিসি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নিচ্ছে না। এতে নানা মহলে অসন্তোষও তৈরি হচ্ছে।

সৌরভ: আইসিসি হয়তো চেষ্টা করছে, সব দিক ভাল ভাবে দেখে নিতে যে, বিশ্বকাপ আয়োজনের আর কোনও সম্ভাবনা আছে কি না। বিশ্বকাপ থেকে হওয়া মুনাফা থেকে সব দেশকে আর্থিক অনুদানও দেওয়া হয়। তা থেকে ক্রিকেট উন্নয়নের অনেক কাজ হয়। নানা দিক নিয়ে ভাবতে হচ্ছে। তাই হয়তো আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি।

প্র: আইপিএল না হলে ভারতীয় বোর্ডের কত টাকা ক্ষতি হতে পারে?

সৌরভ: আমাদের হিসাব অনুযায়ী, চার হাজার কোটি টাকা মতো ক্ষতি হবে আইপিএল না হলে।

আরও পড়ুন: ধোনি ৩৯, দশ বছরের মধ্যে হবেন সিএসকে ‘বস’

প্র: যদি আইপিএল হয়, বিদেশে আয়োজন করা হতে পারে?

সৌরভ: হ্যাঁ, হতে পারে। আমরা চেষ্টা করছি, দেশেই করার। আবারও বলছি, সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে দেশের পরিস্থিতির উপরে। অক্টোবর-নভেম্বরে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় এবং আমাদের দেশের পরিস্থিতিতে অনেকটা উন্নতি হয়, তা হলে দেশেই আইপিএল করার কথা ভাবা যেতে পারে।

প্র: যদি আইপিএল বিদেশে নিয়ে যেতে হয়, কোনও বিকল্প দেশ ভেবে রাখা হচ্ছে কি?

সৌরভ: শ্রীলঙ্কা আর দুবাই নিয়ে কথাবার্তা চলছে। তবে আমাদের প্রথম পছন্দ অবশ্যই নিজেদের দেশে করা। যদি পরিস্থিতির উন্নতি হয় তবেই তা সম্ভব। আইপিএলে যে আটটা শহরের দল খেলে, তার মধ্যে পাঁচটা শহরেই করোনার প্রকোপ সাংঘাতিক। সেটাও মাথায় রাখতে হবে।

(শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহিতে যে আইপিএল করার দরজা খোলা রাখা হচ্ছে, সেই খবর প্রথম প্রকাশিত হয় আনন্দবাজারেই)

প্র: নিউজ়িল্যান্ডের কথাও শোনা গেল মাঝে। সেখানেও হতে পারে?

সৌরভ: কঠিন। নিউজ়িল্যান্ডের সঙ্গে সময়ের এত তফাত!

প্র: ১১৭ দিন বাদে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। সাউদাম্পটনে আজ থেকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট।

সৌরভ: আমি খুব আগ্রহ নিয়ে এই টেস্টের দিকে তাকিয়ে রয়েছি। যদি সব কিছু ঠিকঠাক চলে এই টেস্টে, তা হলে অন্যান্য অনেক দেশ সাহস পাবে। আমার সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কলিন গ্রেভসের কথা হচ্ছিল। উনি বলছিলেন, প্রচুর সাবধানতা নেওয়া হয়েছে, টেস্ট ম্যাচটা করার জন্য। সাউদাম্পটনের মাঠের মধ্যে হোটেলে সকলকে রাখা হচ্ছে। টেস্ট চলাকালীন কেউ সেখান থেকে বেরোবে না, কাউকে ঢুকতে দেওয়া হবে না। এখনও পর্যন্ত কোনও সংক্রমণের খবর আসেনি। আমার কোনও সন্দেহ নেই যে ক্রিকেট বিশ্বের অনেকের চোখ থাকবে সাউদাম্পটনের দিকে। আমি খেলা শুরুর এক ঘণ্টা আগে থেকে টিভির সামনে বসব এটা দেখার জন্য যে, ওরা কী ভাবে সব আয়োজন করছে।

প্র: করোনার জেরে লালা, থুতু ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তা নিয়ে আপনার কী মত?

সৌরভ: আপাতত তো এ সব বন্ধই রাখতে হবে। সন্দেহ নেই, সুইং বোলিংয়ের উপর তার প্রভাব পড়তেই পারে। তবে এই টেস্টে আমরা দেখে নিতে পারব। ইংল্যান্ডের দলে ভাল পেসার রয়েছে। তাই ওদের বোলিং দেখলে একটা ধারণা পাওয়া যাবে। তবে প্রতিষেধক বেরিয়ে গেলে এই সমস্যাগুলো আর হবে না।

প্র: স্টেডিয়ামের মধ্যে হোটেল, সেখানেই সবাইকে নিভৃতবাসে রেখে ম্যাচের আয়োজন করো। এটাই কি খেলার ভবিষ্যৎ হতে যাচ্ছে?

সৌরভ: প্রতিষেধক না বেরোনো পর্যন্ত হয়তো আমাদের এ রকম ভাবে চলতে হবে। হয়তো এ বছরের ক্রিকেটে আমরা এটা দেখব। তার পরে করোনার প্রকোপ কমতে থাকলে, প্রতিষেধকের খোঁজ পেলে পরিস্থিতি আগের মতো হয়ে যাবে। আমি আশাবাদী, সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে।

প্র: বিদেশে ফুটবল শুরু হয়েছে, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শুরু হচ্ছে আজ, বুধবার থেকে। কবে নাগাদ বিরাট কোহালি, রোহিত শর্মাদের ফের মাঠে দেখা যেতে পারে? এশিয়া কাপে?

সৌরভ: এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এ বারে আর হচ্ছে না। আমরা আইসিসি-র সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তার পরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এই মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category