ব্যক্তিগত রাশি অনুসারে ‘ফল’ কতটা মিলবে তা দিয়েই শুরু করা যাক। এখানে যে ফলাফল লেখা হল তা একেবারেই অনুমানভিত্তিক।
নক্ষত্র ভেদে এক এক জাতক-জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবনপ্রবাহ এক একরকম হয়ে থাকে; এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক।
অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না। প্রত্যেকটা রাশির কোনও একটা নক্ষত্রকে ধরে গড়ে একটা অনুমানভিত্তিক শুভাশুভ ফল লেখা হয়। ফলে কারও ফল মেলে দারুণভাবে, কারও কিছু কিছু, কারও বা একেবারেই নয়।
আজ দিনটা কেমন কাটবে : মানসিক চাপ ও চঞ্চলতা বাড়লেও কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা আশার আলো দেখাবে। নতুন যোগাযোগ ও পূর্বের তুলনায় সামান্য আয় বৃদ্ধি পাবে। সামান্য কথা নিয়ে বচসা ও ঝগড়া সৃষ্টি হবে। গৃহ পরিবেশ অশান্তির সৃষ্টি করবে। কোনও সুসংবাদ পাবেন। গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ। কথা রক্ষার্থে কোথাও যেতে হবে। স্বজন ও শারীরিক ব্যাপারে দুশ্চিন্তা দেখা দেবে। কাজ কর্মে বড় ভুল হতে পারে। অর্থ ক্ষতি কিংবা কিছু হারাতে পারে। প্রেমিক প্রেমিকাদের যোগাযোগ ততটা উৎসাহবর্দ্ধক হবে না।
কি করলে একটু ভালো থাকবেন : এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হল তা শুধুমাত্র এক বছরের জন্য। প্রতিকারগুলি আমার মনগড়া কোনও কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক-কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলিই এখানে করা হল।
প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।
কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।
Leave a Reply