করোনা পরিস্থিতিতেই ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান দল। ৩০ জুলাই থেকে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ। তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে জীবাণুমুক্ত পরিবেশে আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইংল্যান্ডে পা রেখেই পাকিস্তান দলকে যেতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। পরীক্ষা নিরীক্ষার পর নামবে মাঠে নামার অনুমতি। সফরে কোনো পাকিস্তনি খেলোয়াড় তাদের স্ত্রী-বান্ধবী এমনকি সন্তানদেরও নিতে পারবে না। এমনকি পরিবার আলাদাভাবে গেলেও সেখানে দেখা করা যাবে না।
আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বিশেষ ফ্লাইটে পাকিস্তান দলকে নিয়ে যাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড
Leave a Reply