আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে দেশের দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজন—একুশে পদক প্রদান অনুষ্ঠান ও অমর একুশে বইমেলার উদ্বোধন। সকাল ও বিকেলে পৃথক আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় এই সম্মাননা প্রদান শেষে বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুই অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। সিদ্ধান্তটিকে প্রকাশকদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে এবং এতে বইমেলায় অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।




Yasean
Leave a Reply