সুষ্ঠ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ ও বিএনপিকে শুভেচ্ছা; চীন-বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়ের আশা প্রকাশ
খবরের বিস্তারিত: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটিকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে চীন। সেই সঙ্গে নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকায় নিযুক্ত চীন দূতাবাস একটি আনুষ্ঠানিক বার্তায় এই অভিনন্দন জানায়। বার্তায় বলা হয়েছে:
“আমরা বাংলাদেশের সুষ্ঠু ও সফল নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ এবং নেতৃত্ব গ্রহণের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করার পাশাপাশি চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার অপেক্ষায় রয়েছি।”
চীনের এই শুভেচ্ছা বার্তা নির্বাচন-পরবর্তী সময়ে দ্রুততম সময়ে আসা গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রতিক্রিয়াগুলোর একটি। বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে বেইজিং নতুন সরকারের সঙ্গে সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একই ধরনের বার্তা দিয়েছিলেন। চীনের এই অভিনন্দন বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দুই প্রধান প্রতিবেশী শক্তির সমান্তরাল কূটনৈতিক অবস্থানকে স্পষ্ট করে তুলেছে।
Leave a Reply