সমাবেশ ও প্রোপাগান্ডার অভিযোগে দণ্ড; ২ বছর দেশত্যাগ নিষিদ্ধ + খোসফ শহরে নির্বাসন; ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকারকর্মী
খবরের বিস্তারিত: ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিশিষ্ট মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি বিপ্লবী আদালত। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) এই রায় ঘোষণা করা হয় বলে তার আইনজীবী মোস্তাফা নিলি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে আনা অভিযোগসমূহের মধ্যে রয়েছে:
২০২৩ সালে নারী অধিকার, মানবাধিকার ও ইরানে বাধ্যতামূলক হিজাববিরোধী আন্দোলনের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার পান ৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মাদি। গত ২৫ বছর ধরে তিনি ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার, নারীদের বিরুদ্ধে দমন-পীড়ন এবং বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
কারাগারেই কেটেছে বেশিরভাগ সময় গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বারবার কারাবরণ করেছেন। ২০১৫ সালের পর থেকে প্যারিসে বসবাসরত তার যমজ সন্তানদের সঙ্গে আর দেখা করতে পারেননি। বর্তমানে তিনি ইরানের কারাগারেই রয়েছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসা ও নারী অধিকার আন্দোলন দমনের অংশ হিসেবে নিন্দা জানিয়েছে। নার্গিস মোহাম্মাদির এই দণ্ডকে ইরানে চলমান দমন-পীড়নের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply