পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ দেখালেও কোনো যোগাযোগের প্রমাণ নেই; পোল্যান্ড রুশ গোয়েন্দা সংযোগ খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে
খবরের বিস্তারিত: যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইন রুশ গুপ্তচর বা ক্রেমলিনের এজেন্ট ছিলেন—এমন অভিযোগকে পুরোপুরি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসন (ক্রেমলিন)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “এই তত্ত্ব নিয়ে অনেক কৌতুক করার লোভ হচ্ছে। কিন্তু সে জন্য সময় নষ্ট না করাই ভালো।”
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন আদালতে এপস্টেইনের অপকর্ম সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশের সর্বশেষ দফায় রাশিয়ার সঙ্গে তার কথিত যোগাযোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এর পরিপ্রেক্ষিতে পোল্যান্ড রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টেইনের সম্ভাব্য সংযোগ খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে।
নতুন প্রকাশিত নথিতে দেখা গেছে:
এর আগে চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পেসকভ বলেছিলেন, ২০১৯ সালে কারাগারে মৃত্যুর আগে বিচারাধীন অবস্থায় এপস্টেইনের কাছ থেকে ক্রেমলিন কখনো কোনো অনুরোধ পায়নি।
এপস্টেইন ২০১৯ সালে যৌন অপরাধের অভিযোগে কারাগারে থাকাকালীন মারা যান। তার মৃত্যুকে অনেকে সন্দেহজনক বলে মনে করেন। সাম্প্রতিক নথি প্রকাশের পর তার সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ নিয়ে আলোচনা নতুন করে জোরালো হয়েছে।
Leave a Reply