শনিবার (৩১ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিট থেকে ২ মার্চ পর্যন্ত চট্টগ্রাম বন্দরসংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং ‘১(ক)’ শ্রেণির একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)। দেশের মোট আমদানি ও রপ্তানির সিংহভাগ এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচামাল পরিবহনে ৫ থেকে ৬ হাজার পণ্যবাহী যানবাহন বন্দরে চলাচল করে। ফলে বন্দর ও আশপাশের এলাকায় যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্দর এলাকায় সভা-সমাবেশ বা মানববন্ধনের কারণে তীব্র যানজট সৃষ্টি হলে আমদানি-রপ্তানি ব্যাহত হয়, যা জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এ কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ও ৩০ ধারার ক্ষমতাবলে বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ বন্দরসংলগ্ন এলাকায় অস্ত্রশস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন এবং সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
Leave a Reply