আসছে ডিসেম্বরেই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারত ক্রিকেট দলের। গ্যাবা, অ্যাডিলেড ওভাল, মেলবোর্ন ক্রিকেট ক্লাব ও সিডনি ক্রিকেট গাউন্ডে খেলার কথা চার টেস্টের সিরিজ। করোনাভাইরাস মহামারি ততদিনে নিয়ন্ত্রনে আসবে কি না আর ভারতই বা অস্ট্রেলিয়া সফরে যাবে কি না তা নিয়ে এখনো সংশয় আছে। আরেকটি প্রশ্নও ঘুরছে ক্রিকেট বিশ্বে—ভারত যদি অস্ট্রেলিয়া সফরে যায়ও তাহলে কি সমর্থকদের সামনে খেলতে পারবেন বিরাট কোহলিরা? অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন গতকাল যা বলেছেন তাতে ভারত অস্ট্রেলয়া সফরে গেলে সমর্থকদের সামনে খেলতে পারার সম্ভাবনাই জেগেছে।
Leave a Reply