বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৬
Baking News
রমজানের আগে শারীরিক প্রস্তুতি নিন এখনই: ক্লান্তি ও মাথাব্যথা এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ ঢাকার ২০ আসনে বিএনপি ১৩টিতে, জামায়াত-নেতৃত্বাধীন ঐক্য ৭টিতে জয়ী নিরঙ্কুশ বিজয় গণতন্ত্রের বিজয়’ — বিএনপির আনন্দোল্লাস সরকার গঠনের পথে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী শফিকুর রহমান নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট পেপার মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল ময়মনসিংহে সমাবেশ চুক্তিভিত্তিক নিয়োগ চান না কর্মকর্তারা এ বছর অবসরে যাচ্ছেন ১৬ সচিব, আগামী বছর ২৫ অফিস গুছিয়ে নিচ্ছেন ইসিরা চলে যাবেন ১৪ ফেব্রুয়ারি, নতুন ইসি নিয়ে জল্পনা ৫নং লক্ষিপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কে এম ফজলুল হক এর নির্বাচনী ইশতেহার ঘোষনা মিকু বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় নড়াইল জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন সরকারের সমালোচকরা জনগণের দুঃখ দুর্দশা থেকে নিরাপদ দূরত্বে থাকে: ওবায়দুল কাদের লকডাউনে কঠোরতা অব্যাহত বাড়তে পারে আরও সাত দিন শাস্তি জরিমানা সবকিছুর পরও রাস্তায় গাড়ি ও মানুষ বেড়েছে বিস্ফোরণে মুহূর্তেই সব লণ্ডভণ্ড মিলেছে গ্যাসের উপস্থিতি, হাসপাতালে আহাজারি, মর্গে মাতম ১৪টি ভবন ও তিনটি বাস ক্ষতিগ্রস্ত, তিন তদন্ত কমিটি হৃদরোগে প্রতিবছর মারা যায় ২ লাখ ৭৭ হাজার আজই বসবে ৩৩তম স্প্যান আবহাওয়া ঠিক থাকলে নুর গংদের দ্বারা শুরু হওয়া ধ’র্ষণ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে : ছাত্রলীগ সভাপতি জয় বাংলাদেশে সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ধর্ষণের শাস্তি ‘মৃত্যুদণ্ড’ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ ছাত্রলীগ নেতার! নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন; প্রধান আসামি গ্রেফতার
Headline :
আবারও বিস্ফোরণে কাঁপল দুবাই, দোহা ও মানামা: মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা সৌদি আরবে আবারও ড্রোন হামলা, ইরানের দিকে অভিযোগের আঙুল উত্তর ইসরায়েলের বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর বগুড়ায় নির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানে ছাত্রীদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮ তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, হামলার আশঙ্কায় সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলার দাবি ইরানের যতদিন প্রয়োজন, ইরানে বোমা হামলা চলবে: ট্রাম্পের ঘোষণা খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে কে? খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টিভি ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা ২০২৬ আজ শুরু প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৪৭ হিজরিতে ফিতরার হার ঘোষণা: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পিলখানা ট্র্যাজেডি: নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: আজ জাতীয় শহীদ সেনা দিবস অল্প বয়সেই বাড়ছে যে কারণে স্ট্রোকের ঝুঁকি প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণপ্রিন্ট করুন প্রিন্ট করুন দৈনিকসিলেট ডেস্ক স্ট্রোক মানেই কেবল বৃদ্ধ বয়সের রোগ—এই ধারণা এখন অতীত। চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ৫০ বছরের কম বয়সী যুবক-যুবতীদের মধ্যে স্ট্রোকের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। মূলত আধুনিক জীবনযাত্রার অনিয়ম এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনই এই মরণব্যাধির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তরুণদের মধ্যে স্ট্রোক বাড়ার প্রধান কারণগুলো হলো- চিকিৎসকদের মতে, তরুণ প্রজন্মের জীবনযাত্রায় আসা বেশ কিছু নেতিবাচক পরিবর্তন এই বিপদের মূল কারণ। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও স্থূলতা : অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ (Hypertension) এবং ডায়াবেটিস এখন তরুণদের মধ্যে অতি সাধারণ সমস্যা। তথ্যমতে, ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের একটি বড় অংশ উচ্চ রক্তচাপের শিকার, যা স্ট্রোকের প্রধান অনুঘটক। ভুল খাদ্যাভ্যাস ও শারীরিক অলসতা : ফাস্ট ফুড ও প্রসেসড খাবারের প্রতি অতিরিক্ত ঝোঁক এবং কায়িক পরিশ্রম বা ব্যায়ামের অভাব হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। ধূমপান ও মাদকাসক্তি : ধূমপানের পাশাপাশি অতিরিক্ত মদ্যপান এবং বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবহার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে রক্ত জমাট বাঁধতে (Blood Clot) সহায়তা করে। মানসিক চাপ ও দুশ্চিন্তা : পেশাগত বা ব্যক্তিগত জীবনের তীব্র মানসিক চাপ, উদ্বেগ (Anxiety) এবং বিষণ্ণতা পরোক্ষভাবে স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।শারীরিক জটিলতা : গর্ভাবস্থাকালীন বা প্রসব-পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতা এবং জন্মগত হার্টের ত্রুটিও অনেকের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। উন্নত রোগ নির্ণয় পদ্ধতি : বর্তমানে এমআরআই (MRI)-এর মতো উন্নত প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন অনেক ক্ষুদ্র স্ট্রোকও (Silent Stroke) ধরা পড়ছে, যা আগে অজানাই থেকে যেত। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন এই মরণঝুঁকি কমিয়ে দিতে পারে। ১. সুষম আহার : খাদ্যতালিকায় পর্যাপ্ত সবুজ শাকসবজি ও ফলমূল রাখুন। অতিরিক্ত লবণ, চিনি এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। ২. নিয়মিত ব্যায়াম : শরীর সচল রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা শরীরচর্চা করুন। ৩. মানসিক স্বাস্থ্যের যত্ন : স্ট্রেস কমাতে যোগব্যায়াম বা ধ্যানের (Meditation) সাহায্য নিন। দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ৪. নেশা বর্জন : ধূমপান এবং মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এটি রক্তনালীর সুস্বাস্থ্য নিশ্চিত করে। ৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা : রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আছে কি না, তা জানতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকদের সতর্কবার্তা শরীরের যে কোনো একপাশ অবশ হওয়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা তীব্র মাথাব্যথার মতো লক্ষণ দেখা দিলে মুহূর্ত দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। সকাল ৯টার মধ্যে অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা: আইন ও বিচার বিভাগের নতুন অফিস আদেশ কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ, দুইজনের অবস্থা আশঙ্কাজনক রোজা শেষে স্বস্তি পেতে ইফতারে রাখুন ৫ মৌসুমি ফল
রিপোর্টারের নাম
  • Update Time : নভেম্বর, ৭, ২০২০, ৪:২৬ অপরাহ্ণ
  • 364 Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় ভোটের লড়াই এখনো চলছে। ভোট গ্রহণের চার দিন পর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় প্রায় নিশ্চিত মনে করা হচ্ছে। তার বিজয়ের ঘোষণা সময়ের ব্যাপার মাত্র। কারণ ব্যাটলগ্রাউন্ড হিসেবে চিহ্নিত জর্জিয়া রাজ্যে ভোট গণনার একেবারে শেষ পর্যায়ে এসে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট জো বাইডেন। অথচ এ রাজ্যে এর আগে পর্যন্ত ট্রাম্প ১৮ হাজার ভোটে এগিয়ে ছিলেন। এখন সেখানে বাইডেন এগিয়ে গেছেন ১ হাজার ৫৮৪ ভোটে। জয়ের জন্য বাইডেনের দরকার মাত্র ৬টি ইলেকটোরাল কলেজ ভোট। জর্জিয়ায় ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি। সেখানে বাইডেন জয়ী হলে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট ছাড়িয়ে যাবেন তিনি। জর্জিয়ায় বাইডেন জয়ী হলে ট্রাম্পের জন্য আর কোনো সুযোগই থাকবে না। ফল ঘোষণার বাকি সব রাজ্যে ট্রাম্প জয়ী হলেও তার ইলেকটোরাল কলেজ ভোট সংখ্যা দাঁড়াবে ২৫৮। হার মানা ছাড়া ট্রাম্পের আর কোনো উপায়ই থাকবে না।

সিএনএন বলছে, জর্জিয়ায় মোট ভোট পড়েছে ৪৯ লাখ ৫৮ হাজার ১৯১টি। তার ৯৯ শতাংশ ইতিমধ্যে গণনা করা হয়েছে। জর্জিয়ায় বাইডেন            পেয়েছেন ৪৯ দশমিক ৩৯ শতাংশ ভোট। ট্রাম্প আছেন ৪৯ দশমিক ৩৭ শতাংশ ভোট নিয়ে। ট্রাম্প থেকে শূন্য দশমিক ২ শতাংশ ভোটে এগিয়ে বাইডেন। জানা যায়, জর্জিয়ায় ১৯৬৪ সাল থেকে চারবার জয় পান ডেমোক্র্যাটরা। ১৯৯২ সালেও জর্জিয়া থেকে জয়ী হন বিল ক্লিনটন। তারপর আর জয়ী হতে পারেননি ডেমোক্র্যাটরা। এবার বাইডেন সেখানে জয়ী হলে রিপাবলিকান শিবিরের শক্ত ঘাঁটিতে আবারও নিজেদের আধিপত্য বিস্তার করতে পারেন ডেমোক্র্যাটরা। ২০১৮ সাল থেকে সেখানে ডেমোক্র্যাট গভর্নর রাজ্য পরিচালনা করছেন। সেখানে বাইডেনের এগিয়ে থাকার জন্য গভর্নর স্ট্যাচি আবরামসকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। দল গোছানোর জন্য গেল কয়েক বছর ধরে জর্জিয়ায় প্রচারণা চালাচ্ছেন তিনি। জর্জিয়া ছাড়াও ফলাফল ঘোষণা বাকি রয়েছে নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া ও আলাস্কায়। ব্যাটলগ্রাউন্ড নেভাদায় ৪৯ দশমিক ৪৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্প আছেন ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট নিয়ে। সেখানে মোট ভোটের ৭৬ দশমিক ৭২ শতাংশ গণনা শেষ হয়েছে। রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ৬টি। নর্থ ক্যারোলিনায় ইলেকটোরাল কলেজ ভোট ১৫টি। ট্রাম্প এগিয়ে ৫০ দশমিক ০৯ শতাংশ ভোটে। বাইডেন পেয়েছেন ৪৮ দশমিক ৬৯ শতাংশ। ভোট গণনা শেষ হলেও চূড়ান্ত ফলাফল এখনো আসেনি। পেনসিলভেনিয়ায় ইলেকটোরাল কলেজ ভোট ২০টি। ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৫৯ শতাংশ। ৪৯ দশমিক ২৯ শতাংশ ভোট নিয়ে ট্রাম্পের পরে আছেন বাইডেন। রাজ্যের ৯৫ দশমিক ৩৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। আলাস্কায় ইলেকটোরাল কলেজ ভোট ৩টি। ৫৮ দশমিক ৩৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ট্রাম্প পেয়েছেন ৬২ দশমিক ১১ শতাংশ ভোট। বাইডেন আছেন ৩৩ দশমিক ৫১ শতাংশ ভোট নিয়ে। সব মিলিয়ে জর্জিয়া ও নেভাদায় ট্রাম্প থেকে এগিয়ে বাইডেন। নর্থ ক্যারোলিনায় শূন্য দশমিক ৪০ শতাংশ ভোটে এগিয়ে ট্রাম্প। পেনসিলভেনিয়ায় শূন্য দশমিক ২৭ শতাংশ ভোটে এগিয়ে তিনি। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাইডেনের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।

অন্যদিকে, হোয়াইট হাউসের দখল ধরে রাখতে হলে ট্রাম্পকে জর্জিয়ায় হারলে চলবে না। সেই সঙ্গে পেনসিলভেনিয়া এবং আরও অন্তত দুটি রাজ্যে জিততে হবে। আর যদি নজিরবিহীন ঘটনা ঘটেই যায়, মানে দুই প্রার্থীর ইলেকটোরাল কলেজ ভোট যদি সমান সমান হয়েই যায়, তখন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে সিদ্ধান্ত হবে- কে হবেন প্রেসিডেন্ট। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর কারণে এ বছর ভোট গণনায় প্রচুর সময় লাগছে। বিপুল পরিমাণ ডাকযোগের ভোটও একটি কারণ। এখনো বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনা চলছে। কিন্তু গণনা শেষ হলেই কি চূড়ান্ত ফল জানা যাবে? অনেকেই বলছেন, ডোনাল্ড ট্রাম্প যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং আদালত যদি মামলা গ্রহণ করে নেয়, তাহলে চূড়ান্ত ফলাফল সহসাই ঘোষণা করা সম্ভব হবে না। ভোট গণনা চলতে থাকলেও দুই প্রধান প্রেসিডেন্ট প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনাকর পরিস্থিতিতে আছে যুক্তরাষ্ট্র। গতকাল নতুন করে সংবাদ সম্মেলনে আবার নিজেকে জয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভোট চুরির অভিযোগও তুলেছেন। বলেছেন, ‘বৈধভাবে ভোট গণনা করা হলে আমি সহজেই জিতে যাই। অবৈধভাবে ভোট গণনা করা হচ্ছে।’ বিপরীতে বাইডেন বলেছেন, তিনি এখনো বিজয় ঘোষণা করেননি। তবে যখন ভোট গণনা শেষ হবে তখন তার বিশ্বাস যে তারা বিজয়ী হবেন।

ভোটে অনিয়মের প্রমাণ নেই : ডাকযোগে পাঠানো ভোট গণনা চলার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অবৈধ’ ভোট গোনা হচ্ছে বলে অভিযোগ করলেও নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, ভোটে অনিয়মের কোনো প্রমাণ নেই। বিবিসি রেডিও ফাইভ-লাইভ আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন ‘দি অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ’ (ওএসসিই)-এর মুখপাত্রের কাছে ট্রাম্পের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অনিয়মের কোনো প্রমাণ নেই।

বাইডেনের নিরাপত্তা জোরদার হচ্ছে : বিজয়ী হতে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোটের কাছাকাছি পৌঁছে যাওয়া জো বাইডেনের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে তার নিরাপত্তা জোরদার করেছে বলে খবর এসেছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গতকাল বাইডেন বক্তৃতা দিতে পারেন বলে তার প্রচার শিবির থেকে গোয়েন্দা সংস্থাকে জানানো হয়। এরপর ডেলাওয়ারের উইলমিংটনে কনভেনশন সেন্টারে বাইডেনের নিরাপত্তা জোরদারের কাজ শুরু হয়।

জর্জিয়ায় ভোট পুনর্গণনা হবে : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যেও ভোট আবার গণনা করা হবে বলে জানিয়েছেন জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপার্গার। তিনি বলেন, ‘রাজ্যের ভোট গণনার ফলাফলে পার্থক্য খুব সামান্য হওয়ায়, এখানে নতুন করে গণনা হবে।’ এই সামান্য ব্যবধানের কারণে জর্জিয়ায় নতুন করে ভোট গণনা করা হবে। চলতি মাসের শেষে জর্জিয়া রাজ্যের খরচে এই পুনর্গণনা হবে। খুব কাছাকাছি ফলাফল হলে অটোমেটিক পুনর্গণনা করার কথা বলা আছে জর্জিয়ার আইনে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনা  শেষে বাইডেন ২৪ লাখ ৫০ হাজার ১১৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৫৩৮টি ভোট। অর্থাৎ, ১৬টি ইলেকটোরাল কলেজ ভোটের এই রাজ্য দুই প্রতিদ্বন্দ্বির মধ্যে ভোটের পার্থক্য মাত্র এক হাজার ৫৭৯ ভোট। ভোট গণনা বাকি আছে ৪ হাজার ১৫৯টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category