বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৬
Baking News
রমজানের আগে শারীরিক প্রস্তুতি নিন এখনই: ক্লান্তি ও মাথাব্যথা এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ ঢাকার ২০ আসনে বিএনপি ১৩টিতে, জামায়াত-নেতৃত্বাধীন ঐক্য ৭টিতে জয়ী নিরঙ্কুশ বিজয় গণতন্ত্রের বিজয়’ — বিএনপির আনন্দোল্লাস সরকার গঠনের পথে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী শফিকুর রহমান নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট পেপার মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল ময়মনসিংহে সমাবেশ চুক্তিভিত্তিক নিয়োগ চান না কর্মকর্তারা এ বছর অবসরে যাচ্ছেন ১৬ সচিব, আগামী বছর ২৫ অফিস গুছিয়ে নিচ্ছেন ইসিরা চলে যাবেন ১৪ ফেব্রুয়ারি, নতুন ইসি নিয়ে জল্পনা ৫নং লক্ষিপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কে এম ফজলুল হক এর নির্বাচনী ইশতেহার ঘোষনা মিকু বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় নড়াইল জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন সরকারের সমালোচকরা জনগণের দুঃখ দুর্দশা থেকে নিরাপদ দূরত্বে থাকে: ওবায়দুল কাদের লকডাউনে কঠোরতা অব্যাহত বাড়তে পারে আরও সাত দিন শাস্তি জরিমানা সবকিছুর পরও রাস্তায় গাড়ি ও মানুষ বেড়েছে বিস্ফোরণে মুহূর্তেই সব লণ্ডভণ্ড মিলেছে গ্যাসের উপস্থিতি, হাসপাতালে আহাজারি, মর্গে মাতম ১৪টি ভবন ও তিনটি বাস ক্ষতিগ্রস্ত, তিন তদন্ত কমিটি হৃদরোগে প্রতিবছর মারা যায় ২ লাখ ৭৭ হাজার আজই বসবে ৩৩তম স্প্যান আবহাওয়া ঠিক থাকলে নুর গংদের দ্বারা শুরু হওয়া ধ’র্ষণ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে : ছাত্রলীগ সভাপতি জয় বাংলাদেশে সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ধর্ষণের শাস্তি ‘মৃত্যুদণ্ড’ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ ছাত্রলীগ নেতার! নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন; প্রধান আসামি গ্রেফতার
Headline :
আবারও বিস্ফোরণে কাঁপল দুবাই, দোহা ও মানামা: মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা সৌদি আরবে আবারও ড্রোন হামলা, ইরানের দিকে অভিযোগের আঙুল উত্তর ইসরায়েলের বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর বগুড়ায় নির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানে ছাত্রীদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮ তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, হামলার আশঙ্কায় সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলার দাবি ইরানের যতদিন প্রয়োজন, ইরানে বোমা হামলা চলবে: ট্রাম্পের ঘোষণা খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে কে? খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টিভি ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা ২০২৬ আজ শুরু প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৪৭ হিজরিতে ফিতরার হার ঘোষণা: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পিলখানা ট্র্যাজেডি: নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: আজ জাতীয় শহীদ সেনা দিবস অল্প বয়সেই বাড়ছে যে কারণে স্ট্রোকের ঝুঁকি প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণপ্রিন্ট করুন প্রিন্ট করুন দৈনিকসিলেট ডেস্ক স্ট্রোক মানেই কেবল বৃদ্ধ বয়সের রোগ—এই ধারণা এখন অতীত। চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ৫০ বছরের কম বয়সী যুবক-যুবতীদের মধ্যে স্ট্রোকের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। মূলত আধুনিক জীবনযাত্রার অনিয়ম এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনই এই মরণব্যাধির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তরুণদের মধ্যে স্ট্রোক বাড়ার প্রধান কারণগুলো হলো- চিকিৎসকদের মতে, তরুণ প্রজন্মের জীবনযাত্রায় আসা বেশ কিছু নেতিবাচক পরিবর্তন এই বিপদের মূল কারণ। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও স্থূলতা : অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ (Hypertension) এবং ডায়াবেটিস এখন তরুণদের মধ্যে অতি সাধারণ সমস্যা। তথ্যমতে, ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের একটি বড় অংশ উচ্চ রক্তচাপের শিকার, যা স্ট্রোকের প্রধান অনুঘটক। ভুল খাদ্যাভ্যাস ও শারীরিক অলসতা : ফাস্ট ফুড ও প্রসেসড খাবারের প্রতি অতিরিক্ত ঝোঁক এবং কায়িক পরিশ্রম বা ব্যায়ামের অভাব হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। ধূমপান ও মাদকাসক্তি : ধূমপানের পাশাপাশি অতিরিক্ত মদ্যপান এবং বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবহার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে রক্ত জমাট বাঁধতে (Blood Clot) সহায়তা করে। মানসিক চাপ ও দুশ্চিন্তা : পেশাগত বা ব্যক্তিগত জীবনের তীব্র মানসিক চাপ, উদ্বেগ (Anxiety) এবং বিষণ্ণতা পরোক্ষভাবে স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।শারীরিক জটিলতা : গর্ভাবস্থাকালীন বা প্রসব-পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতা এবং জন্মগত হার্টের ত্রুটিও অনেকের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। উন্নত রোগ নির্ণয় পদ্ধতি : বর্তমানে এমআরআই (MRI)-এর মতো উন্নত প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন অনেক ক্ষুদ্র স্ট্রোকও (Silent Stroke) ধরা পড়ছে, যা আগে অজানাই থেকে যেত। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন এই মরণঝুঁকি কমিয়ে দিতে পারে। ১. সুষম আহার : খাদ্যতালিকায় পর্যাপ্ত সবুজ শাকসবজি ও ফলমূল রাখুন। অতিরিক্ত লবণ, চিনি এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। ২. নিয়মিত ব্যায়াম : শরীর সচল রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা শরীরচর্চা করুন। ৩. মানসিক স্বাস্থ্যের যত্ন : স্ট্রেস কমাতে যোগব্যায়াম বা ধ্যানের (Meditation) সাহায্য নিন। দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ৪. নেশা বর্জন : ধূমপান এবং মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এটি রক্তনালীর সুস্বাস্থ্য নিশ্চিত করে। ৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা : রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আছে কি না, তা জানতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকদের সতর্কবার্তা শরীরের যে কোনো একপাশ অবশ হওয়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা তীব্র মাথাব্যথার মতো লক্ষণ দেখা দিলে মুহূর্ত দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। সকাল ৯টার মধ্যে অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা: আইন ও বিচার বিভাগের নতুন অফিস আদেশ কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ, দুইজনের অবস্থা আশঙ্কাজনক রোজা শেষে স্বস্তি পেতে ইফতারে রাখুন ৫ মৌসুমি ফল
রিপোর্টারের নাম
  • Update Time : সেপ্টেম্বর, ৫, ২০২০, ৩:৫৮ পূর্বাহ্ণ
  • 427 Time View

অনলাইন ডেক্স:  অস্ত্রোপচারের পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের পুরোপুরি জ্ঞান ফিরে এসেছে। তার সিটিস্ক্যান রিপোর্ট ভালো। চিকিৎসক ও তার স্বামীর সঙ্গে কথাও বলেছেন। তবে জীবনের শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স বিভাগের নিউরোট্রমা বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান। মস্তিষ্কে জটিল অপারেশন পরিচালনাকারী ডা. জাহিদ হাসান গতকাল এসব তথ্য দিয়ে বলেন, ৭২ ঘণ্টা পার হলে অনেকটাই হয়তো শঙ্কামুক্ত বলা যাবে।

এদিকে রাতের আঁধারে সরকারি বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় তিন যুবলীগ নেতাসহ আটক ছয়জনের মধ্যে তিনজন জড়িত বলে র‌্যাব জানিয়েছে। জেরার মুখে এই তিনজন বলেছেন, চুরির উদ্দেশ্যেই তারা ইউএনওর বাসায় রাতের আঁধারে প্রবেশ করেন। চুরিতে বাধা দেওয়ায় ইউএনও এবং তার বাবার ওপর তারা হামলা চালায়। এরা হলেন ঘোড়াঘাট উপজেলা যুবলীগের সদস্য ও ঘোড়াঘাটের ওসমানপুরের সাগরপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩৫), রং মিস্ত্রি নবীরুল ইসলাম (৩৫) এবং সান্টু চন্দ্র দাস (২৮)। র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেন, রং মিস্ত্রি নবীরুল ইসলামের পরিকল্পনাতে তারা চুরির জন্য ওই বাসায় প্রবেশ করেন। র‌্যাবের এই কর্মকর্তা এও বলেন, এটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছেন। তাদের আরও জিজ্ঞাসাবাদে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। তবে এ ঘটনায় আটক উপজেলা যুবলীগের আহ্বায়ক (বহিষ্কৃত) জাহাঙ্গীর আলমকে (৪২) জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। র‌্যাব কর্মকর্তা রেজা আহমেদ ফেরদৌস জানান, হামলার সঙ্গে জড়িত সন্দেহে জাহাঙ্গীরকে আটক করা হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে কোনো তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। যে কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। গত বুধবার দিবাগত মধ্যরাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বাসার পেছন দিকে মই দিয়ে উঠে দুর্বৃত্তরা ভেন্টিলেটর দিয়ে ভিতরে প্রবেশ করে। হাতুড়ি নিয়ে প্রথমেই তারা ঢুকে যান ওয়াহিদা খানমের বেডরুমে। সেখানে অতর্কিত হামলা চালায় ওয়াহিদা খানমের ওপর। মেয়ের চিৎকারে পাশের রুমে থাকা বৃদ্ধ বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ (৭০) ছুটে এলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তারা অচেতন হয়ে পড়ে থাকলে মৃত ভেবে হামলাকারীরা চলে যায়। এর আগে বাসভবনের প্রহরীকে একটি ঘরে আটকে রাখে দুর্বৃত্তরা। পরে বৃহস্পতিবার সকালে মারাত্মক আহত অবস্থায় ওয়াহিদা খানম ও তার বাবাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় সেদিনই দুপুরে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হয়। সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়। পৈশাচিক কায়দায় ইউএনওর ওপর এমন নজিরবিহীন হামলার ঘটনাটি জানাজানি হলে সারা দেশে তোলপাড় শুরু হয়। হামলাকারীদের গ্রেফতারে দাবি ওঠে সর্বমহল থেকে। সারা দেশে ইউএনওর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এ হামলার পর সারা দেশে ইউএনওদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজ বাসভবনে গতকাল বলেন, ‘হামলাকারীরা যে দলের কিংবা যে মতেরই হোক, তারা ঘৃণ্য অপরাধী। বর্বরোচিত এ হামলার দায় থেকে অপরাধীরা ছাড় পাবে না। সরকার অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ অবস্থায় ভিডিও ফুটেজ হাতে নিয়ে হামলাকারীদের ধরতে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দারা একযোগে মাঠে নামে। ঘটনার পরই হামলায় জড়িত যুবলীগের কয়েকজন নেতার নাম উঠে আসে। বৃহস্পতিবার মধ্য রাতে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ধরা পড়ে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪২) এবং উপজেলা যুবলীগের সদস্য আসাদুল ইসলাম (৩৫)। গ্রেফতারের পর পরই তাদের যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া আটক হয় আরও চারজন।

‘ওয়াহিদা খানমের সিটিস্ক্যান ফলাফল খুব ভালো, তবে শঙ্কামুক্ত নন’ : ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স বিভাগের নিউরোট্রমা বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান গতকাল বিকালে জানিয়েছেন, ওয়াহিদা খানমের সিটিস্ক্যান ফলাফল খুব ভালো, এক্সিলেন্ট, অপারেশন সাকসেসফুল। তবে এখনো তিনি শঙ্কামুক্ত নন। এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে নেওয়ার আগে তার সিটিস্ক্যান করা হয়েছে। প্রেসার চেক করে অবস্থা স্বাভাবিক পেয়ে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এরও আগে চিকিৎসকরা জানান, ওয়াহিদার মাথার বাঁ দিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথার কিছু অংশ ভেঙে মস্তিষ্কে প্রেসার তৈরি করছে। সেটি অপসারণ করা গেলে অবস্থার উন্নতি হবে এমন আশা থেকে তার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত হয়। জাহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত তার সব প্যারামিটার খুবই ভালো। সিটিস্ক্যানের রিপোর্ট কেমন আসে, সেটা নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে ভালো খবর, তার সিটিস্ক্যানের রিপোর্ট শতভাগ ভালো এসেছে। তিনি বলেন, আল্লাহর রহমতে তিনি এখন ভালো আছেন। আমাদের সঙ্গে কথা বলেছেন। ওনার জ্ঞান পুরোমাত্রায় আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনার মাথায় নয়টি আঘাত ছিল। আমরা ঠিকঠাক করে দিয়েছি। শরীরের এক পাশ অবশ আছে, সে অবস্থা থেকে মুক্ত হতে সময় লাগবে বলেও জানান মেডিকেল বোর্ড প্রধান জাহিদ হোসেন। তিনি বলেন, ওয়াহিদার মাথায় ভাঙা হাড়ের সাত-আটটা টুকরা ছিল, সেগুলো আমরা জোড়া দিয়েছি। জোড়া দিয়ে হাড়গুলোকে জায়গামতো বসিয়ে দেওয়া হয়েছে। বাকি যে আরও ছোট ছোট কাটা ছিল, সবগুলোকেও রিপেয়ার করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনার ডান পাশটা যে অবশ ছিল, প্যারালাইজড ছিল। আশা করি সেটা রিভার্স হয়ে যাবে, সচল হয়ে যাবে। তবে কিছুদিন সময় লাগবে।

চুরির উদ্দেশ্যেই হামলা! : ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় তিনজন দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার রাতে রংপুর র‌্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর  অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। গ্রেফতার তিনজন হলেন ঘোড়াঘাট উপজেলার যুবলীগের সদ্য বহিষ্কৃত সদস্য আসাদুল ইসলাম, রং মিস্ত্রি সান্টু চন্দ্র দাস ও রং মিস্ত্রি নবীরুল ইসলাম। গ্রেফতারকৃতরা চুরির উদ্দেশ্যে হামলা করেছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।  তবে এ ঘটনায় প্রধান সন্দেহভাজন উপজেলা যুবলীগের আহ্বায়ক (সদ্য বহিষ্কৃত) জাহাঙ্গীর আলমকে (৪২) জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় র‌্যাব। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব জানায়, আসাদুলকে বাংলা হিলি এলাকা থেকে গ্রেফতারের পর তার জবানবন্দি অনুযায়ী রং মিস্ত্রি নবীরুল ও মিস্ত্রি সান্টু চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। সিসি টিভি ফুটেজের সূত্র ধরে পরে আসামিদের ব্যবহৃত চুন মাখা একটি লাল টি শার্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অন্যান্য মালামাল সিআইডির কাছে হস্তান্তর করা হয়। র‌্যাব জানায়, আসাদুল দাবি করেছে চুরির উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। মূল হামলাকারী ছিলেন নবীরুল। নবীরুল টিএনওকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। সান্টু দাস তাদের সহযোগিতা করেন। ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগে র‌্যাব ছয়জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে যুবলীগ নেতা জাহাঙ্গীরসহ অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে বলে র‌্যাব জানায়। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ভবনের দোতলার ভেন্টিলেটর ভেঙে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর আগে দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের এমপি শিবলী সাদিক দাবি করেছেন, ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের ছত্রছায়ায় ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার সব কর্মকান্ড পরিচালিত হয়েছে। এ ঘটনায় ‘আসাদুল, জাহাঙ্গীর ও আরও একজন গ্রেফতার হয়েছেন। আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এমপি শিবলী সাদিক।’ এমপি শিবলী সাদিক মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে জানান, আটক ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল হক রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাস ও মাদকের বিস্তারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ কারণে তাদের দল থেকে বহিষ্কারসহ ব্যবস্থা গ্রহণের জন্য আমি আড়াই থেকে তিন মাস আগে জেলা যুবলীগকে জানাই। স্থানীয় নেতাদের ও সেন্ট্রালে একাধিকবার জানাই। স্থানীয় পর্যায় থেকেও জেলা কমিটিকে চিঠি দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত চিঠির কোনো উত্তর আসেনি। এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না, দেশবাসীসহ সেটা আমারও প্রশ্ন, আমিও জানতে চাই।

দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাবা-মা : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আহত টিএনও ওয়াহিদা খানমের বাবা-মা ও ভাই অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। শুক্রবার দুপুরে রমেক হাসপাতালের ১ নম্বর ভিআইপি কেবিনে তাদের সঙ্গে কথা হলে তারা এ দাবি জানান। বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় ১ নম্বর ভিআইপি কেবিনে চিকিৎসা নিচ্ছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রমিছা বেগম ছেলে শেখ শরিফ।

ঢাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ : দিনাজপুরে ইউএনও ওয়াহিদা খানম এবং মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বর্বরোচিত ওই ঘটনার বিচারের দাবিতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে তারা। সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাবি শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category