বিমান বাহিনী, র্যাব ও বিজিবির ড্রোন মোতায়েন; স্বল্পতম সময়ে মাঠের বাস্তব চিত্র পাওয়া যাবে; সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অভিনব উদ্যোগ
খবরের বিস্তারিত: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি লাইভ মনিটরিংয়ের জন্য অভিনব ও আধুনিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এবার ভোটকেন্দ্র ও নির্বাচনী মাঠের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।
এই লাইভ ফিড সরাসরি যুক্ত থাকবে নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেল-এ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়-এ।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সশস্ত্র বাহিনী, র্যাব ও বিজিবি তাদের নিজ নিজ ড্রোন মোতায়েন করে ভোটের মাঠের নিরাপত্তা নিশ্চিত করবে। ড্রোনের লাইভ ভিডিও ফিডের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম ইতিমধ্যে এ বিষয়ে পৃথক পৃথক চিঠি পাঠিয়েছেন:
চিঠিতে উল্লেখ করা হয়েছে: “জাতীয় নির্বাচনের মতো বড় কর্মযজ্ঞে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরূপ পরিস্থিতিতে স্বল্পতম সময়ে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা নির্ণয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত সহায়ক হবে।”
নির্দেশনার মূল বিষয়:
নির্বাচন কমিশনের এই উদ্যোগকে নির্বাচনকে আরও স্বচ্ছ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Leave a Reply